মুক্তার হোসেন নাহিদ ।। ডাস্টবিনে শেখ হাসিনার ‘ঘৃণাস্তম্ভে’র ছবি, সব্যসাচী স্টলে হামলা, স্যানিটারি ন্যাপকিন বিক্রি বন্ধ’সহ নানা আলোচনা-সমালোচনায় মাসব্যাপী চলা বাঙালির প্রাণের বইমেলা শেষ হচ্ছে আজ (শুক্রবার,২৮ ফেব্রুয়ারি-২০২৫)। আগুনঝরা ফাগুন হাওয়ায় ঝরিয়ে পড়া শুকনো পাতার মর মর শব্দের আগমণী বার্তার সাথে নিভে যাবে বইমেলার ভেতরের আলোক ঝলকানো বাতিগুলো। সাঙ্গ হবে লেখক-প্রকাশক-পাঠকের মিলনমেলার এ উৎসব।
গত ১ ফেব্রুয়ারি শুরু হওয়া এবারের বইমেলার মূল প্রতিপাদ্য ছিল,“জুলাই গণঅভ্যুত্থান:নতুন বাংলাদেশ।” বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের মাধ্যমে নতুন অন্তবর্তী সরকারের আমলে শুরু হওয়া এবারের বইমেলা সাজানো হয়েছিল নতুন আঙ্গিকে। পাঁচটি ভাগে ভাগ করা প্রতিটি ভাগ ছিল ’৫২-র রাষ্ট্রভাষা আন্দোলনের শহিদদের নামে। মেলার বিশেষ আকর্ষণ ‘জুলাই চত্বর'রে ফুটিয়ে তোলা হয়েছিল গণ-অভ্যুত্থানের চিত্র। মেলার রঙ হিসেবে বেছে নেওয়া হয়েছিল লাল, কালো ও সাদা রঙে। লাল বিপ্লবের প্রতীক, কালো শোকের এবং সাদা আশার। শোককে ধারণ করে বিপ্লবের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়েই তাই শেষ হচ্ছে এবারের বইমেলা।
বাংলা একাডেমি প্রাঙ্গন ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত এবছর বইমেলায় মোট স্টল সংখ্যা ছিল ৭০৮টি। এর মধ্যে বাংলা একাডেমিতে ৯৯টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ছিল ৬০৯টি। বাংলা একাডেমি প্রাঙ্গনে একটি এবং উদ্যানের ৩৬টি মিলে মোট প্যাভিলিয়ন ছিল ৩৭টি। মেলায় লিটল ম্যাগাজিন স্টল ছিল ১৩০টি এবং শিশু চত্ত্বরে স্টল ছিল ৭৪টি।
বিগত বছরের চেয়ে এবাবের বইমেলা লেখক-প্রকাশক, সংস্কৃতিমনা ব্যক্তি, সাধারণ মানুষ ও নাগরিক সমাজের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে। ১০ ফেব্রুয়ারি সব্যসাচী স্টলে হামলা হলে সাধারণ মানুষ ক্ষুব্ধ হন। ক্ষুব্ধতা প্রকাশ করেন লেখক ও প্রকাশকবৃন্দ। খোদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্ট ড. মুহাম্মদ ইউনূস’ও নিন্দা জানান। নাগরিক সমাজের ২০৬ জন প্রতিনিধি নিন্দা প্রকাশ করেন। ওইদিন সন্ধায় তসলিমা নাসরিনের ‘চুম্বন’ বিক্রির অভিযোগে একদল মানুষ সব্যসাচী স্টলে হামলা চালায়। তার আগের দিন থেকেই ওই স্টলের বিরুদ্ধে নাস্তিকতা প্রচারের অভিযোগ তুলে তা গুঁড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে সামাজিক মাধ্যমে একাধিক পোস্ট করা হয়। এমন ঘটনা বই মেলায় এর আগে ঘটেছে কিনা তা অনেকেই বলতে পারেন না। এই ঘটনার প্রেক্ষিতে বাংলা একাডেমি কর্তৃপক্ষ মন্তব্য করেছেন, ‘মানুষের অভিব্যক্তির স্বাধীনতা’।
এর আগে মেলার শুরুতেই ময়লা ফেলানো ডাস্টবিনে লাগানো হয় ‘ঘৃণাস্তম্ভে’র ছবি। বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের স্টলে রাখা ওই ডাস্টবিনে ময়লা ফেলানোর ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। এছাড়া স্যানিটারি ন্যাপকিন বিক্রি করায় তা বন্ধ করে নারী ও শিশুস্বাস্থ্য সুরক্ষা পণ্যের ব্র্যান্ড ‘ স্টে সেইফ’ স্টলে কালো কাপড় ঝুলাতে হয়। এটিও নাকি কোনো গোষ্ঠীর দাবির মুখে করা হয় বলে কারো কারো অভিযোগ। তবে বাংলা একাডেমির মন্তব্য অনুমোদন ছাড়া কোনো পণ্য বিক্রি করলে তা বিক্রি বন্ধ করা হয়।
এমনসব ঘটনার মধ্যদিয়ে শেষ হওয়া এবছর নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শেষ হলো অমর একুশে বইমেলা-২০২৫।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments