ডেস্ক রিপোর্ট: চাল, ডাল, তেলসহ দ্রব্যমূল্যর প্রতিবাদে এবং দ্রুত দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে আনার দাবিতে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির উদ্যোগে আজ ৬ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকারের চরম ব্যর্থতা ও খামখেয়ালীপনার কারণে জনগণকে আজ চরম মূল্য দিতে হচ্ছে। সংগঠনের সভাপতি ডা. ফজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাড. আনোয়ার হোসেন রেজা, পঞ্চগড় জেলার সভাপতি আশরাফুল আলম, রংপর জেলার সাধারণ সম্পাদক হাফিজার রহমান, দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক লোকমান হোসেন, নাটের জেলার নেতা নির্মল চৌধুরী, মৌলভীবাজার জেলার আহ্বায়ক সৈয়দ মোশারফ আলী, বগুড়া জেলার সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো, নেত্রকোণা জেলার সভাপতি নলিনী কান্ত সরকার, সুনামগঞ্জ জেলার আহ্বায়ক শাহজালাল সুমন প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক অর্ণব সরকার। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব থেকে পল্টন মোড়ে এসে শেষ হয়।
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
সব মন্তব্য
No Comments