কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। এ কেমন শত্রুতা ! পটুয়াখালীর কলাপাড়ায় এক কৃষকের সবজি খেতের পাঁচ শতাধিক গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এমন ঘটনা ঘটেছে শুক্রবার রাতের আঁধারে উপজেলার লতাচাপলী ইউনিয়নের মিশ্রীপাড়া গ্রামের কৃষক জাহাঙ্গীরের সবজি খেতে। ক্ষতিগ্রস্থ কৃষক জানান, প্রতিদিনের মত তিনি খেত পরিচর্চা করে রাতে বড়িতে ফেরেন। সকালে দেখেতে পায় তার পুরো খেতের গাছ কেটে ফেলা হয়েছে। সে প্রায় ৫০ শতাংশ জমিতে লাউ, চিচিঙ্গা, শসা,পুইশাকসহ বিভিন্ন প্রজাতির সবজি চাষ করেছেন। এতে কমপক্ষে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তবে কে বা কারা এ কান্ড ঘটিয়েছে তা তিনি বলতে পারেনি।
স্থানীয় ইউপি সদস্য শওকত আকন বলেন, বিষয়টি আমাকে জানিয়েছে ÿতিগ্রস্থ ওই কৃষক। আমি থানা পুলিশ ও উপজেলা কৃষি কর্মকর্তাকে অবহিত করতে বলেছি। যারা এ কাজটি করেছে, তারা ঘৃণিত কাজ করেছে।
এ ব্যাপারে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসাইন বলেন, বিষয়টি আমাকে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষককে সরকারি সহায়তা প্রদান করার তিনি আশ্বাস দেন।
আহাছানুল মতিন নান্নু, (দিনাজপুর)বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় চলতি রবি মৌসুমে আলু চাষে ক্ষতির মুখে পড়লেও আগাম ভুট্টা চাষে লাভের মুখ দেখছেন কৃষকরা। উৎপাদন খরচ তুলনামূলক কম এবং বাজারে ভালো দাম থ ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বৈরী আবহাওয়ায় একটুক রোদের দেখা মিলতেই বরিশালের উজিরপুর উপজেলার বিলাঞ্চল নামে খ্যাত সাতলার ৫৬০ মিটার সেতুতে সৃষ্টি হয়েছে ব্যতিক্রমী দৃশ্য। সেতুর একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত ...
নেত্রকোণা প্রতিনিধি: কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের মাধ্যমে ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি ...
রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে বিভিন্ন উপজেলায় অতিবৃষ্টিতে ধানে পচন ও পাহাড়ি ঢল ও বাঁধ ভেঙে পাকা ধান তলিয়ে যাচ্ছে । আর তাতে রীতিমতো দিশেহারা কৃষক ও কৃষাণীরাচোখের সামনে ডুবে যাওয়া ধান দ ...
সব মন্তব্য
No Comments