দেশে ফিরতে
ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান
স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ট্রাভেল পাস হাতে পেয়েছেন শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে নিজের ফেইসবুক পোস্টে এখবর নিশ্চিত করেছে তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।
তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, বাব আজ কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তারেক রহমানের পক্ষে প্রয়োজনীয় কাগজপত্রসহ ট্রাভেল পাসের আবেদন গ্রহণ করেছে বাংলাদেশ হাইকমিশন। পাসপোর্টের মেয়াদ না থাকায় দেশে ফেরার জন্য তাকে ট্রাভেল পাস নিতে হচ্ছে।
বিএনপি সূত্রে জানাগেছে, ট্রাভেল পাস ইস্যু হলে নির্ধারিত তারিখে তিনি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফিরবেন। এ উপলক্ষে দলের পক্ষ থেকে নতাকর্শীদের শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফেরার এতথ্য জানিয়েছেন।
তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে এসে পৌঁছাবেন। দলের পক্ষ থেকে তাকে জানানো হচ্ছে।
তারেক রহমান ২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান। এরপর থেকে যুক্তরাজ্যেই আছেন তিনি।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পল্টন শাখার সম্পাদক রফিজুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সহ-সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চলনায় রাজধানীর পুরান পল্টন মোড়ে হামে তিনশতাধিক শিশুর মর্মান্তিক মৃত্যু ...
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অন্যায়ভাবে দুই বাংলাদেশিকে নিহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জ ...
স্টাফ রিপোর্টার: বর্তমান জাতীয় সংসদকে সংবিধান সংস্কার পরিষদে রূপান্তরের বিষয়ে আশাবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।শনিবার সকালে রাজধানীর গুলশ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন।তিনি বলেন, ‘দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকারের পক্ষে সফল হওয়া স ...
সব মন্তব্য
No Comments