চট্টগ্রাম অফিস: স্বাধীনতার ৫০ বছর পরেও ধর্ম অবমাননার অজুহাতে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ অব্যাহত রয়েছে। অথচ আমাদের সংবিধানে সকল নাগরিকের সমান অধিকার দেওয়া হয়েছে যেখানে প্রত্যেক নাগরিক তার নিজস্ব ধর্ম বা বিশ্বাস পালনে সমান সুযোগ পাবে। আজকে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন, পূজা মন্ডপে হামলা করে মূর্তি ভাংচুর, হত্যা এবং নারী ও শিশুর প্রতি নির্যাতন সংবিধানে বর্ণিত নাগরিক অধিকার প্রতিনিয়ত লংঘন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা রোকেয়া কবীর।
এই ঘটনায় বিস্ময় প্রকাশ করে রোকেয়া কবীর বলেন, আমি হতভম্ভ, লজ্জিত। শুধু ধর্মীয় সংখ্যালঘু নয়, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজের উপরও অত্যাচার, নির্যাতন অব্যাহত রয়েছে। পাশাপাশি বিভিন্ন জাতিগোষ্ঠীর উপর বিভিন্ন সময়ে ধর্মীয় ও সামাজিকভাবে অত্যাচার, নির্যাতনের বিষয়টি বিদ্যমান। তিনি সকল নাগরিকের সমান সুযোগ তৈরিতে রাষ্ট্রের পাশাপাশি নাগরিকদেরও কার্যকর ভূমিকা পালনে এগিয়ে আসার আহবান জানান। ‘আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ’ প্রকল্পের ৩ দিনব্যাপী আয়োজিত বার্ষিক কর্মপরিকল্পনা কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান।
আজ ২৫ অক্টোবর সোমবার কক্সবাজারের একটি হোটেলে ৩ দিনব্যাপী (২৫-২৭ অক্টোবর ) এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে সিমাভি নেদারল্যান্ডস এবং বাংলাদেশ নারী প্রগতি সংঘের সহযোগিতায় পার্বত্য চট্টগ্রামের স্থানীয় ১০টি সংগঠন কিশোরী ও যুব নারীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার, সহিংসতামুক্ত জীবনযাপন এবং মর্যাদাপূর্ণভাবে বেঁচে থাকার জন্য সচেতনতা এবং জীবন দক্ষতাবৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
উদ্বোধনী পর্বে আরো বক্তব্য রাখেন সিমাভি বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মাহবুবা কুমকুম, নারী প্রগতি সংঘের প্রজেক্ট ম্যানেজার সঞ্জয় মজুমদার। এই সময় উপস্থিত ছিলেন হিল ফ্লাওয়ারের নির্বাহী পরিচালক ডা. নিলু কুমার তঞ্চঙ্গ্যা, টংগ্যার ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ডা. পরশ খীসা, অনন্যা কল্যান সংগঠনের নির্বাহী পরিচালক ডনাই নেলী, গ্রাউসের নির্বাহী পরিচালক চাইসিং মং, তহজিংডং এর নির্বাহী পরিচালক চিংসিং প্রোগ্রেসিভ এর নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা, উইভ এর নির্বাহী পরিচালক নাইউ মারমা মেরী, কেএমকেএস এর নির্বাহী কমিটির সদস্য শাপলা ত্রিপুরা।
৩দিনব্যাপী এই কর্মশালায় ‘আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ’ প্রকল্প বাস্তবায়নকারী সংগঠনসমূহের মোট ৬৩ জন কর্মী অংশগ্রহণ করছেন।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার একটি কার্যকর ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করবে। তিনি বলেন, দেশের সকল অংশীজনের মতামতের ভিত্ত ...
স্টাফ রিপোর্টার: দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছ ...
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীতে দুর্নীতির কোনো স্থান নেই। দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বজায় রাখা হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড ...
ডেস্ক রিপোর্ট: ভিন্নমতের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে একযোগে কাজ করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদে ...
সব মন্তব্য
No Comments