রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধিঃ বরিশালের বানারীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পৌরসভা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন শনিবার আষাঢ়ের বৃষ্টি¯œাত বিকালে বানারীপাড়া ডিগ্রী কলেজে মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ ৩-০ গোলে দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল চুর্নামেন্টের ফাইনাল খেলায় দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ ট্রাইব্রেকারে ৩-২ গোলে বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কে এম শফিকুল আলম জুয়েল খেলা পরিচালনা করেন। খেলা উপভোগ শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বানারীপাড়া প্রেসক্লাব ও বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রাহাদ সুমন এবং বিশেষ অতিথি বরিশাল জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেনসহ অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার (ট্রফি ও মেডেল) বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্র শেখর দাস,দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা ইয়াসমিন,আলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন কচি,জম্বদ্বীপ বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা সিদ্দিকা, ব্রাক্ষ্মণকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলু রাণী হালদার,নরেরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জণ প্রসাদ সরকার,খেজুরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদেব বড়াল,প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন.বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হুমাযুন কবির ও আজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো হাসানাত হোসেন প্রমুখ।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments