স্টাফ রিপোর্টার: টানা দুটি বিশ্বকাপ ফাইনালে খেলেছে ফ্রান্স। ২০১৮ সালে চ্যাম্পিয়ন, ২০২২ সালে রানার্সআপ। হ্যাটট্রিক ফাইনালে ওঠার হাতছানি ছিল তাদের সামনে। কিন্তু ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিতে হলো দিদিয়ের দেশমের দলকে। ফ্রান্স বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর এবার নীরবতা ভাঙলেন অধিনায়ক কিলিয়ান এমবাপে।
যুক্তরাষ্ট্রের আর্লিংটনের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে স্পেনের কাছে হারের পর ম্যাচ শেষে হারের দায় নিজের কাঁধেই তুলে নিয়েছেন অধিনায়ক কিলিয়ান এমবাপে। তিনি বলেন, "আমরা যখন জিততে পারি না, তখন দায় নিতেই হয়।"
ফরাসি অধিনায়ক স্পেনের কাছে হারের কারণ হিসেবে দলের টেকনিক্যাল ভুলকে দুষেছেন। তিনি বলেন, "আমরা টেকনিক্যালি খুব বাজে ছিলাম, খুব এলোমেলো ছিলাম।" স্পেন ম্যাচ নিয়ন্ত্রণ করেছে এবং ফ্রান্স তাদের গেম প্ল্যান বাস্তবায়ন করতে পারেনি বলেও স্বীকার করেন তিনি।
সেমিফাইনালে হারের পর ভেঙে পড়েন এমবাপে। স্পেনের কাছে সেমিফাইনালে ০-২ গোলে হারের পর হতাশা লুকিয়ে রাখেননি ফ্রান্স অধিনায়ক। তিনি বলেন, "ফাইনালে যাওয়ার মতো যা দরকার ছিল, আমাদের তা ছিল না। আমরা ফাইনালে যেতে চেয়েছিলাম, পারিনি এবং মানুষ যা বলবে তা আমাদের মেনে নিতে হবে।"
এবারের বিশ্বকাপে ৮ গোল করে টুর্নামেন্টের অন্যতম সেরা তারকা ছিলেন এমবাপে। কিন্তু তার স্বপ্ন ভেঙে দেয় স্পেন। Les Bleus' hopes of reaching a third successive final ended after a 2-0 defeat to Spain। তবে বিদায়ের পরও দলের পারফরম্যান্স নিয়ে গর্বের কথা বলেছেন তিনি। এই ব্যর্থতা ছাপিয়ে নতুন করে শুরু করার প্রত্যয় ব্যক্ত করেছেন ফরাসি তারকা।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
সব মন্তব্য
No Comments