ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান আজ ২৪ ডিসেম্বর সংবাপত্রে দেয়া এক বিবৃতিতে নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলসমূহের সাথে রাষ্ট্রপতির সংলাপে অংশ গ্রহণে অপারগতা প্রকাশ করে রাষ্ট্রপতির দপ্তর বঙ্গভবনে পত্র দিয়েছে বলে জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, সংলাপে অংশ গ্রহণের জন্য বঙ্গভন থেকে গত ১৯ ডিসেম্বর ২০২১ তারিখে স্মারক নং : ০১.০০.০০০০.০১০.১৭.০০২.২১-৪১ এ প্রেরিত এক পত্রে আগামী ২৬ ডিসেম্বর ২০২১ রবিবার বিকেল ৬.০০টায় বঙ্গভবনে বাসদকে আমন্ত্রণ জানানো হয়। ঐদিন দলের ৭ জন প্রতিনিধি নিয়ে মতবিনিময়ে অংশ গ্রহণের জন্য আমন্ত্রণ পত্রে উল্লেখ করা হয়।
দেশের বর্তমান রাজনৈতিক সংকটজনক পরিস্থিতিতে রাষ্ট্রপতির উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বাসদ এর পক্ষ থেকে বলা হয়, অতীতেও ২০১২ সালে এবং ২০১৭ সালে তৎকালীন ও বর্তমান রাষ্ট্রপতির সংলাপে অংশ নিয়ে দলের পক্ষ থেকে যে সব প্রস্তাব দেয়া হয়েছিল তার কোন বাস্তবায়ন দেখা যায়নি। ফলে এবারের সংলাপেও অতীতের ঘটনার পুনরাবৃত্তি না ঘটিয়ে পূর্বের প্রস্তাবনাসমূহকে প্রাসঙ্গিক উল্লেখ করে তা বাস্তবায়নে রাষ্ট্রপতির উদ্যোগী ভূমিকা নেয়ার জন্য অনুরোধ করেছেন।
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
স্টাফ রিপোর্টার: স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য ঘিরে জাতীয় সংসদে ব্যাপক হট্টগোল হয়েছে। বিএনপি সরকারের সমালোচনা করে বক্তব্য দিলে সরকারি দলের সদস্যরা হইচই-হট্টগোল করে প্রতিবাদ জানান। এ স ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
সব মন্তব্য
No Comments