স্টাফ রিপোটার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সভায় কমরেড মোহাম্মদ শাহ আলম সভাপতি, কমরেড রুহিন হোসেন প্রিন্স সাধারণ সম্পাদক এবং কমরেড মিহির ঘোষ সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া ৬ সদস্যের সভাপতিমন্ডলী (প্রেসিডিয়াম) নির্বাচন করা হয়েছে।
সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক ছাড়াও সভাপতিমন্ডলী সদস্যরা হলেন, কমরেড শামসুজ্জামান সেলিম, কমরেড শাহীন রহমান ও কমরেড অধ্যাপক এ এন. রাশেদা।
আজ ৪ মার্চ সকাল ১০ টায় সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে, সিপিবির দ্বাদশ কংগ্রেস এ নির্বাচিত কেন্দ্রীয় কমিটির প্রথম অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্বে করেন কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম।
উল্লেখ্য সিপিবির দ্বাদশ কংগ্রেস (জাতীয় সম্মেলন) এ প্রতিনিধিদের গোপন ভোটে ৪৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয় । গঠনতন্ত্রের বিধান অনুযায়ী কেন্দ্রীয় কমিটির প্রথম সভায় নেতৃত্ব নির্বাচন করা হয়।
সভায় আগামী ৬ মার্চ যথাযথ মর্যাদায় পার্টির ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন-এর কর্মসূচি গ্রহণ করা হয়।
সভায় পার্টির দ্বাদশ কংগ্রেস সফল করতে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সভায় দু:শাসন হটানো, ব্যবস্থা বদলানো এবং বাম বিকল্প গড়ে তোলার সংগ্রাম জোরদার করতে সচেতন দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয় ।
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
স্টাফ রিপোর্টার: স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য ঘিরে জাতীয় সংসদে ব্যাপক হট্টগোল হয়েছে। বিএনপি সরকারের সমালোচনা করে বক্তব্য দিলে সরকারি দলের সদস্যরা হইচই-হট্টগোল করে প্রতিবাদ জানান। এ স ...
সব মন্তব্য
No Comments