ফকিরপুর অফিস: পানি সম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, বিএনপি'র কোন দেশপ্রেম নেই, দেশের জনগণের প্রতি কোন দায়বদ্ধতা নেই। তাই দেশের অগ্রযাত্রাকে ব্যহত করতে নানা চক্রান্ত করছে। বিএনপি দেশকে ধ্বংস করা, লুটপাট করা, জঙ্গীবাদ-সন্ত্রাস সৃষ্টি করা ছাড়া কিছুই দিতে পারেনি। কিন্তু দেশের জনগণের প্রতি আমাদের আস্থা ও বিশ্বাস আছে যে, কোন অসত্য অপ্রপ্রচার ও মিথ্যাচারে দেশের জনগণ বিভ্রান্ত হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবেই।
আজ শরীয়তপুরের জেলার চরভাগায় আমেনা রওশন হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে সখিপুর থানার নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের উদ্দেশে পানি সম্পদ উপমন্ত্রী শামীম বলেন, এলাকার মানুষ যে আশা আকাঙ্খা নিয়ে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তার প্রতিদান দিতে হবে। দিন শেষে কিন্ত আমাদের ভোটারদের কাছেই যেতে হবে। কাজেই জনপ্রতিনিধি হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে কাজ করবেন। সেবক হিসেবে কাজ করলে মানুষ ভোট দিয়ে বার বার নির্বাচিত করবে।
উপ-মন্ত্রী শামীম বলেন, আপনারা জনগণের কল্যাণে কাজ করতে যে শপথ গ্রহণ করেছেন, সেই শপথটা কখনো ভুলবেন না। উন্নয়নের গতি ধারা অব্যাহত রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রাম কে শহর করার ঘোষণা দিয়েছেন। সেটা করার প্রধান হাতিয়ার স্থানীয় সরকারের জনপ্রতিনিধিবৃন্দ। মানুষের কল্যাণে কাজ করবেন।
এনামুল হক শামীম বলেন, জাতির পিতার আদর্শ হচ্ছে, নিজের স্বার্থ না দেখে পরের স্বার্থে কাজ করা, জনগণকে কতটুকু দিতে পারলাম, কতটুকু তাদের জন্য করতে পারলাম, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। যতটুকু আপনি দিতে পারবেন তাতেই আত্মতৃপ্তি, নিজের ভোগ-বিলাসের জন্য রাজনীতি না। রাজনৈতিক নেতা হতে হলে জনকল্যাণে কাজ করতে হয়, নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হয়। জাতির পিতা সেই আদর্শ আমাদের শিখিয়ে গেছেন সেই আদর্শ নিয়েই আপনারা চলবেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ বাঙালির সব আন্দোলন সংগ্রামে যুক্ত থেকেছে। বাঙালির সব অর্জন আওয়ামী লীগের হাত ধরেই এসেছে। বাঙালির সবচেয়ে বড় অর্জন আমাদের যে মহান স্বাধীনতা, সেই স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
পরে উপ-মন্ত্রী সখিপুর থানার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান সিকদার, সহ-সভাপতি হাবিবুর রহমান সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা, ইউএনও তানভীর আল নাসীফ, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকারসহ নবনির্বাচিত চেয়ারম্যানবৃন্দ।
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
স্টাফ রিপোর্টার: স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য ঘিরে জাতীয় সংসদে ব্যাপক হট্টগোল হয়েছে। বিএনপি সরকারের সমালোচনা করে বক্তব্য দিলে সরকারি দলের সদস্যরা হইচই-হট্টগোল করে প্রতিবাদ জানান। এ স ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
সব মন্তব্য
No Comments