বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল: শ্রীমঙ্গল উপজেলাধীন মনিপুরী তাঁত শিল্প ক্লাস্টারের উদ্যোক্তাদের অর্থায়ন তরান্বিতকরণে ঋণ ম্যাচমেকিং কর্মসূচি ও ব্যাংকার-উদ্যোক্তা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর ২০২৪) বিকেলে শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন)-এর উদ্যোগে শ্রীমঙ্গলের টিকরিয়া মনিপুরী পাড়ায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক-এর এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা।
এতে সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মো. নাজিম হাসান সাত্তার।
অনুষ্ঠানের শুরুতেই তাঁত শিল্প ক্লাস্টারের উদ্যোক্তাদের অর্থায়ন তরান্বিতকরণে স্বাগত বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক সুমন চন্দ্র সাহা ও শ্রীমঙ্গল মনিপুরী তাঁত প্রতিনিধি মো রবিউল ইসলাম রাসেল।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে মনিপুরী তাঁত শিল্প ক্লাস্টারের উদ্যোক্তা প্রতিনিধিবৃন্দ ও ১৫টি ব্যাংকের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।
এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে সারাদেশে ১৭৭টি ক্লাস্টার চিহ্নিত করা হয়েছে। এ সকল ক্লাস্টারের উন্নয়ন চাহিদা নিরূপণপূর্বক সামগ্রিক উন্নয়ন ও বিকাশে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন টিকরিয়া মনিপুরী পাড়া অবস্থিত মনিপুরী তাঁত শিল্প একটি সম্ভাবনাময় ক্লাস্টার। শ্রীমঙ্গল উপজেলায় বসবাসরত আদিবাসীদের মধ্যে অন্যতম মণিপুরী সম্প্রদায়। এ সম্প্রদায়ের ৯৫ শতাংশ নারী তাঁত শিল্পের কাজে নিয়োজিত।
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
সব মন্তব্য
No Comments