ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর প্রথম কংগ্রেস আগামীকাল ৪ মার্চ বেলা আড়াই টায় ঢাকা গুলিস্তানস্থ মহানগর নাট্য মঞ্চে উদ্বোধন হবে।
সমাবেশে সভাপতিত্ব করবেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান। বক্তব্য রাখবেন শ্রীলঙ্কার জনতা ভিমুক্তি পেরামুনার সাধারণ সম্পাদক কমরেড তিলভিন সিলভা, সিপিআই(এমএল) লিবারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সুচেতা দে, নেপালের কমিউনিস্ট পার্টির (মাওয়িস্ট সেন্টার) কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ওম শর্মা, সিপিবি’র সাবেক সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও কংগ্রেস প্রস্তুতি কমিটির আহ্বায়ক কমরেড বজলুর রশীদ ফিরোজ ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রাজেকুজ্জামান রতন।
কংগ্রেসের সমাবেশে যোগ দিয়ে সফল করার জন্য দলের ঢাকাসহ সারা দেশের নেতা-কর্মী-সমর্থক-শুভানুধ্যায়ী ও শ্রমজীবী মেহনতি মানুষসহ সর্বস্তরের দেশবাসীর প্রতি কংগ্রেস প্রস্তুতি কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে।
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের ...
সব মন্তব্য
No Comments