ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে তিনদিনের এক নবজাতক চুরি। তারপর পুলিশের হাতে আটক। এরপর রাতেই নিজে আবার জন্ম দিলেন ফুঁটফুঁটে এক কন্যা সন্তান। এমন ঘটনায় শহর জুড়ে আলোচনা চলছে। শিশু চুরির ঘটনায় পুলিশের হাতে আটক সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের সিন্দুরা গ্রামের নিয়াজ আহাম্মদ লিটনের স্ত্রী তানিয়া। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনায় তিনি আটক হয়ে থানায় ছিলেন। থানায় আটক থাকাকালীন রাতে তার প্রসবের লক্ষ্মণ দেখা দিলে পুলিশ দ্রুত তাকে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টায় সিজারিয়ান অপারেশনে একটি কন্যা সন্তান প্রসব করেন।
পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের ফরিদ মিয়ার স্ত্রী রেখা আক্তার (২৭) গত তিনদিন আগে জেলা সদর হাসপাতালে একটি ছেলে সন্তান জন্ম হয়। বৃহস্পতিবার দুপুরে তানিয়া হাসপাতালে গাইনি ওয়ার্ডে এসে নিজেকে দানশীল ব্যক্তি পরিচয় দেয়। এসময় রেখার পাশে থাকার তার দাদিকে ওই নারী ৫০০টাকা দিয়ে বলেন, ফল আনতে। তিনি নবজাতক শিশুটিকে ডাক্তার দেখাতে হবে বলে তাকে কোলে নেন। সাথে রেখার ১১বছরের এক বোনকে নিয়ে নবজাতকটিকে সাথে নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে যান। হাসপাতাল থেকে বের হয়ে সেই নারী প্রথমে স্বর্ণের একটি আংটি ১৫হাজার টাকায় বিক্রয় করে রেখার বোনের কাছে দেন। সেখান থেকে প্রথমে কুমারশীল মোড় আমিন কমপ্লেক্সে এক শিশু চিকিৎসকের চেম্বারে যান, কিন্তু সিরিয়াল না পেয়ে আমার সন্ধানী হাসপাতালে আরেক শিশু চিকিৎসকের চেম্বারের যায়। ওই হাসপাতালে রেখার বোনকে টয়লেটে পাঠিয়ে নবজাতকটিকে নিয়ে পালিয়ে যায় তানিয়া।
খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে। এরপর বিভিন্ন জায়গায় শিশুটিকে উদ্ধার করতে অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে তথ্য ও প্রযুক্তির মাধ্যমে সদর উপজেলার সিন্দুরা গ্রামে অভিযান চালিয়ে শিশুটি সহ তানিয়া নামের এক নারীকে আটক করে থানায় নিয়ে আসি। রাতে সন্তান প্রসবের লক্ষ্মণ দেখা দিলে আমরা জানতে পারি সে গর্ভবতী। পরে তাকে দ্রæত মহিলা পুলিশের মাধ্যমে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে পাঠানো হলে সিজারিয়ানের মাধ্যমে তার কন্যা সন্তান জন্মগ্রহণ করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল ইসলাম জানান, নবজাতক চুরির ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তানিয়া নামের এক নারীকে নবজাতকটি সহ আটক করা হয়। আটকের পর জানা যায়, সে নিজেও প্রসূতি। রাতে সন্তান প্রসবের লক্ষ্মণ দিলেন আমরা নারী পুলিশ দিয়ে হাসপাতালে পাঠালে সিজারের মাধ্যমে একটি কন্যা সন্তান জন্ম নেয়। মা ও সন্তান সুস্থ আছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
সব মন্তব্য
No Comments