মোংলা থেকে মোঃ নূর আলম: মোংলায় দুর্নীতি বিরোধী বিতর্ক, রচনা, দেয়ালিকা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ০৯ জুন মঙ্গলবার সকালে মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় বাগেরহাট ও মোংলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করে।
মঙ্গলবার দুপুরে দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ সেলিম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় বাগেরহাটের সহকারী পরিচালক মোঃ আবুল কাইয়ুম হাওলাদার ও মোংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেশ হালদার। বিতর্ক প্রতিযোগিতার মডারেটর ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ নূর আলম শেখ। প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী বলেন তারুণ্যের শক্তিই দুর্নীতি রুখতে পারে। তরুণ প্রজন্মকে দুর্নীতি বিরোধী চেতনাকে ধারণ করে দুর্নীতিমুক্ত সমাজ গঠনের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বিশেষ অতিথির বক্তৃতায় দুদক বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবুল কাইয়ুম হাওলাদার বলেন দুর্নীতি দমন চেয়ে দুর্নীতি প্রতিরোধ করা শ্রেয়। দুর্নীতি প্রতিরোধে তরুনদের সম্পৃক্ত করতে দুদক এসব প্রতিযোগিতার আয়োজন করে থাকে। সভাপতির বক্তব্যে মোঃ সেলিম দুর্নীতির বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান। দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় সেন্ট পলস উচ্চ বিদ্যালয় সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের হৃদি রায়। দেয়ালিকা প্রতিযোগিতায় প্রথম হয় বিএন স্কুল এন্ড কলেজ। এছাড়া রচনা প্রতিযোগিতায় সেন্ট পলস স্কুলের প্রজ্ঞা নূর এবং চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় উদ্দীপন গাইন প্রথম স্থান অর্জন করে। উল্লেখ্য শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি বিরোধী চেতনা জাগ্রত করতে দুদক এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি প্রতিবছর এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করে।
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
সব মন্তব্য
No Comments