জাকির হোসেন আজাদী: ১১ নভেম্বর শুক্রবার সন্ধ্যা সাতটায় উত্তরাস্থ গীতাঞ্জলি ললিতকলা একাডেমির ভবনে স্বনামধন্য নাট্যদল থিয়েটার অঙ্গনের আয়োজনে নন্দিতজনের আলাপচারিতা শীর্ষক অনুষ্ঠান অত্যন্ত আনন্দপূর্ণ ও প্রাণবন্তভাবে সম্পন্ন হয়েছে।
ঢাকার উত্তরা অঞ্চলের নাট্যবন্ধুদের সথে আলাপচারিতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মঞ্চসারথি নাট্যজন আতাউর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি আতাউর রহমান স্বাধীনতা-পূর্ব ও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে নাট্যচর্চার সংগ্রামী ইতিহাস তুলে ধরেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি নাট্যকর্মীদের নাট্যচর্চার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে আহ্বান জানান। মুক্তিযুদ্ধ বিরোধী কোন চক্র যেন এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নস্যাৎ করতে না পারে সেদিকেও সংস্কৃতিকর্মীদের সচেতন থাকতে বলেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন উত্তরাস্থ বঙ্গবন্ধু মুক্তমঞ্চের উদ্যোক্তা, থিয়েটার অঙ্গন নাট্য দলের প্রতিষ্ঠাতা সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুব আমিন মিঠু। তিনি আতাউর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, "আজকের আয়োজন নিঃসন্দেহে এই জনপদের নাট্যবন্ধু সহ সংস্কৃতিকর্মীদের উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে। ভবিষ্যতে এধরনের আয়োজন থিয়েটার অঙ্গন ধারাবাহিকভাবে আয়োজন করবে। "
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থিয়েটার অঙ্গন নাট্য দলের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব কুতুবউদ্দিন আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের দক্ষিনখান থানার অফিসার ইনচার্জ অভিনয়শিল্পী মোঃ মামুনসহ আরো অনেকে।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments