স্টাফ রিপোটার: আজ শনিবার ২ ডিসেম্বর শহীদ ডা. মিল্টন হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ স্যার মাসিক সভার অংশ হিসেবে বিভাগীয় চেয়ারম্যান ও ডিনবৃন্দের সাথে একটি গুরুত্বপূর্ণ সভায় মিলত হয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, চিকিৎসক সেবা ও গবেষণা কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে এগিয়ে নেয়ার লক্ষ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এসময় বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ নিজ নিজ বিভাগের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ মহোদয় প্রত্যেক বিভাগকে বিভাগীয় গবেষণা দিবস পালনের প্রয়োজনীয় নির্দেশনা দেন। উন্নতমানের গবেষণায় সহায়তা প্রদানের জন্য বিভাগীয় চেরাম্যানদের নির্দেশনা দেন। প্রত্যেক বিভাগকে স্বাস্থ্য ও রোগ এবং চিকিৎসাসেবা সংক্রান্ত জন গুরুত্বপূর্ণ কমপক্ষে ১০টি গবেষণা প্রকাশের নির্দেশ দেন। মাননীয় উপাচার্য মহোদয় তার বক্তব্যে গত ১ মাসের উল্লেখযোগ্য কার্যক্রম তুলে ধরে বলেন, প্রত্যেক বিভাগের নিজস্ব এ্যালামনাই এ্যাসোশিয়েশন থাকতে হবে। রোগীদের চিকিৎসাসেবা সম্পর্কিত তথ্য সুনির্দিষ্টভাবে এন্ট্রি রাখতে হবে। বৈকালিক স্পেশালাইজড আউটডোরে যে শিক্ষকের ডিউটি থাকবে তিনি অথবা বিশেষ কারণে তাঁর পরিবর্তে অন্য বিশেষজ্ঞ চিকিৎসক শিক্ষক রোগীদের সেবা দিবেন। রোগীদের স্বার্থে এই বিষয়টি অবশ্যই মেনে চলতে হবে। তিনি আরো বলেন, স্বাভাবিক কার্যক্রম ও উন্নয়ন, অগ্রগতিতে অব্যাহত রাখার স্বার্থে প্রত্যেক বিভাগকে প্রয়োজনীয় কেনাকাটার ক্ষেত্রে বিভাগীয় চেয়ারম্যানদেরকে একটু সাহসিকতার পরিচয় দিতে হবে।
সভায় রিউমাটোলজি বিভাগের ইয়ারবুক ২০২২, মাইক্রোবায়োলজি এন্ড ইমিউনোলজি বিভাগের এন্টিমাইক্রোবাল সাসসেপটিবিলিটি রিপোর্ট জানুয়ারি ২০২২ থেকে জুন ২০২৩ এর মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ মাসুম আলম উক্ত বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ ও দায়িত্ব পাওয়ায় উপস্থিত সকলে করতালির মাধ্যমে তাঁকে ধন্যবাদ জানান।
গুরুত্বপূর্ণ ওই সভায় সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, প্রিভেনটিভ এন্ড সোশাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মোঃ আতিকুল হক তুহিন, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবতোষ পাল প্রমুখসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ৩ জন ও নিশ্চিত ৪ জনসহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ২৯ জন সন্দেহজনক ও ১৬৮ জন নিশ্চিত রোগী শনাক্ত হয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তরের হ ...
স্টাফ রিপোর্টার: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।আজ বৃহস্পতিবা ...
ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় (০৮ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ০৯ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) দেশে হামে আক্রান্ত হয়ে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে, যা এ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন, যা এ বছর এ ...
সব মন্তব্য
No Comments