যশোর অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। বুধবার ২০ মে দিবাগত রাত ৩টার দিকে কোটচাঁদপুর উপজেলার সাবদালপুর স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কোটচাঁদপুর স্টেশন মাস্টার নয়ন আলী জানান, খুলনা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি স্টেশন এলাকা পার হওয়ার সময় হঠাৎ রেললাইন বসে যায়। এতে ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।
এই দুর্ঘটনার ফলে খুলনা থেকে পার্বতীপুর, রাজশাহী, পঞ্চগড়সহ উত্তরবঙ্গগামী সব ধরনের ট্রেন চলাচল আপাতত বন্ধ আছে। এতে বিভিন্ন স্টেশনে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, লাইনচ্যুত বগি সরিয়ে লাইন মেরামতের কাজ দ্রুতগতিতে চলছে। উদ্ধার কাজ শেষ হলে এবং লাইন চলাচলের উপযোগী ঘোষণা করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
ঠিক কী কারণে রেললাইন বসে গেল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। তবে প্রাথমিকভাবে অতিরিক্ত বৃষ্টি ও রেললাইনের নিচে মাটি সরে যাওয়াকে সম্ভাব্য কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে।
স্টাফ রিপোর্টার: সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ...
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
সব মন্তব্য
No Comments