উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর পৌরসভার ০৯ নং ওয়ার্ডে এক অসহায় পরিবারের ভোগ দখলীয় সম্পত্তি দখল করতে না পেরে গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় একজনকে আসামী করে অভিযোগ দায়ের করা হয়েছে। ০২ জুলাই শনিবার সকালে এ ঘটনা ঘটে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানাযায়, পৌরসভার ০৯ নং ওয়ার্ডের মোঃ ছত্তার রাড়ীর ছেলে মাসুম রাড়ী জোর করে একই এলাকার মোসাঃ মঞ্জু বেগমের ক্রয়কৃত সম্পত্তি
নিজের দাবী করে ভোগ দখল করতে চায়। স্থানীয়দের চাপের কারনে ওই সম্পত্তি ভোগ দখল করতে না পেরে তাদের রোপিত মেহগনি, রেইনট্রিসহ বিভিন্ন প্রজাতের ৫০ হাজার টাকা মূল্যের গাছ কেটে ক্ষতি সাধন করে। প্রতিপক্ষ মাসুম রাড়ীকে গাছ কাটতে বাঁধা দিলে ওই সম্পত্তির ক্রয়কৃত মালিক মঞ্জু বেগমকে ধারালো অস্ত্র দিয়ে ধাওয়া করে । এসময় তার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে মাসুম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ওই দিনই বিকালে মঞ্জু বেগম বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মাসুম রাড়ীকে আসামী করে একটি অভিযোগ দায়ের করে। অভিযুক্ত মাসুম রাড়ীর সাথে সাথে যোগাযোগ করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ মমিন উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
স্টাফ রিপোর্টার: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সড়ক যোগাযোগ, রেল ও নৌপথের আধুনিকায়নে দক্ষিণ কোরিয়ার উন্নত প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি ...
স্টাফ রিপোর্টার: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের সম্ভাব্য রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মাধ্যমে স্থ ...
সব মন্তব্য
No Comments