মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বর্ষ বরণ ১৪৩৩ উদযাপন করা হয়। ১৪ এপ্রিল মঙ্গলবার সকাল ৯ টায় মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মেহেন্দিগঞ্জ মুক্তিযোদ্ধা পার্ক শহীদ মিনারে , মেহেন্দিগঞ্জ শিল্পকলা একাডেমি, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সমন্বয়ে আনন্দ শোভাযাত্রা,মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে নতুন বছরকে বরণ করার জন্য এক আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়, র্যালিটি বন্দরের প্রধান প্রধান সড়ক পরিদর্শন শেষে মুক্তিযোদ্ধা পার্কে শেষ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃরিয়াজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, মেহেন্দিগঞ্জ মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সজল চৌধুরী, মেহেন্দিগঞ্জ পল্লী উন্নয়ন কর্মকর্তা পারভেজ হোসেন, মেহেন্দিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি সঞ্জয় কুমার দেবনাথ, মেহেন্দিগঞ্জ ললিতকলা একাডেমির সভাপতি খলিলুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব খান বেনজির আহমেদ,গাজী শাহরিয়ার হোসেন, মেহেন্দিগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নুর নবী মোহাম্মদ ফরিদ উদ্দিন খোকন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রুনা লায়লা ও জসিম উদ্দিন।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments