ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে ইভা আক্তার (৮) নামের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কে উপজেলার খাড়েরা নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ইভা নেত্রকোনার আটপাড়া উপজেলার সদর ইউনিয়নের মোবারকপুর গ্রামের ইব্রাহীম মিয়ার মেয়ে। দুর্ঘটনায় আরো অন্তত ১২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে পারুল (২৮), রিনা (২৭), তাহমিনা (৩২), নিহত ইভার মা ইয়াছমিন (২৮), তরিকুল (২৮), সিরাজ (৩২), রাজেশ (৩৪), ও শারমিনকে (২৬) উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া নিহত ইভার বাবা ইব্রাহীমসহ (৩২) আরও কয়েকজনকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। তারা সকলেই নেত্রকোনা জেলার বাসিন্দা।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, মাইক্রোবাসের যাত্রীরা চট্টগ্রামের একটি গার্মেন্টের অপারেটর ও হেলপার এবং তাদের পরিবারের সদস্য। ঈদের ছুটি কাটিয়ে চাকরি বাঁচাতে লকডাউনকে উপেক্ষা করে বুধবার রাতে নেত্রকোনা থেকে ১৩ জন যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস চট্টগ্রামে যাচ্ছিল। পথিমধ্যে কসবা এলাকায় মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খায়। এ সময় মাইক্রোবাসটিতে থাকা ১৩ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় শিশু ইভা মারা যায়। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর ভূঁঞা জানান, খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনাটি ঘটিয়েছে।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পুলিশকে নিজেদের স্বার্থে আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন ব্যবহার করতে না পারে। রোববার (১০ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহ-২০২৬ এর ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আজ পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন:“পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে আমি বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্ ...
ডেস্ক রিপোর্ট: পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংগড়ব এলাকায় অবস্থান করছে। ১১ মে ২০২৬ তারিখের মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংগড়ব এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ ...
ডেস্ক রিপোর্ট: তুরস্কের কোনিয়া (Konya) শহরে অনুষ্ঠিতব্য 'কোনিয়া ওআইসি ইউথ ক্যাপিটাল ২০২৬' (Konya OIC Youth Capital 2026)-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বৈঠকে অংশ নিতে আজ সকা ...
সব মন্তব্য
No Comments