রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক সর্বজন শ্রদ্ধেয় মিলন বন্ধু কুন্ডু (৮১) শুক্রবার (১৭ এপ্রিল) ভোর সাড়ে ৬ টায় পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের নিজ বাসভবনে পরলোকগমণ করেন। তিনি স্ট্রোকজনিত কারনে দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। প্রয়াণকালে তিনি ৭ ভাই ও দুই বোনসহ বহু শুভানুধ্যায়ী রেখে গেছেন। তিনি নিঃসন্তানী ছিলেন। জ্ঞানের বাতিঘর প্রয়াত শিক্ষক মিলন বন্ধু কুন্ডু বানারীপাড়া উপজেলা ওয়ার্কার্সপার্টির সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ডু ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুন্ডুর বড় ভাই এবং প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক প্রয়াত রেণু পাল কুন্ডুর স্বামী ও জাতীয় হৃদরোগ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক গোপাল শীলের জেঠা শ্বশুর। "তার শবদেহ এদিন ( শুক্রবার) দুপুর ১২ টা থেকে সাড়ে ১২:টা পর্যন্ত বানারীপাড়া বাজার কেন্দ্রীয় হরিসভা মন্দির আঙ্গিনায় শ্রদ্ধা নিবেদন ও প্রার্থনা শেষে দুপুর ২টা ৩০ মিনিটে পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের কুন্ডু বাড়ির পারিবারিক শ্মশানে শেষ কৃত্য সম্পন্ন করা হয়। এদিকে তার মৃত্যুতে বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments