ডেস্ক রিপোর্ট: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্রসংগঠনগুলোর মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার রাজধানীর শাহবাগ থানা এলাকায় ডাকসু নেতৃবৃন্দের ওপর হামলাসহ পাবনা ও কুমিল্লায় ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর আক্রমণের তীব্র নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়, ২৩ এপ্রিল সন্ধ্যায় শাহবাগ থানার ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর কয়েকজন নেতা—সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী, সমাজসেবা সম্পাদক এবি যুবায়ের এবং এক নারী নেত্রীর ওপর হামলার ঘটনা “দুঃখজনক ও অনভিপ্রেত”।
অভিযোগ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর নেতাকর্মীরা এই হামলায় জড়িত এবং এটি একটি “বর্বরোচিত” ঘটনা, যা গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী।
বিবৃতিতে পুলিশের ভূমিকায়ও উদ্বেগ প্রকাশ করা হয়। বলা হয়, এক শিক্ষার্থীকে ঘিরে সামাজিক মাধ্যমে গুজব ছড়ানোর পর তিনি নিরাপত্তার জন্য থানায় গেলে জিডি গ্রহণ না করে তাকে আটকে রাখা হয়। পরে বিষয়টি মীমাংসার জন্য ডাকসু নেতারা থানায় গেলে তাদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তা “নিন্দনীয়” বলে উল্লেখ করা হয়।
এছাড়া, পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ-এ ইসলামী ছাত্রশিবিরের মিছিলে হামলা এবং কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট-এ অন্তত ২০ জন নেতাকর্মী আহত হওয়ার ঘটনাও বিবৃতিতে তুলে ধরা হয়। এসব ঘটনাকে পরিকল্পিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠান অস্থিতিশীল করার চেষ্টা হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে শিক্ষাঙ্গনে সব ছাত্রসংগঠনের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। শেষে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে সব পক্ষকে রাজনৈতিক উসকানি পরিহার করে সংযত ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়।
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
সব মন্তব্য
No Comments