ডেস্ক রিপোর্ট: ১০ বছর আটকে রাখার প্রতিবাদে নিজেদের মুখ সেলাই করে প্রতিবাদ করছেন মোহাম্মদ শফিকুল ইসলাম ও মোহাম্মদ কাইয়ুম নামে দুই বাংলাদেশি প্রবাসী। দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত ছোট একটি দ্বীপরাষ্ট্র নাউরু। অস্ট্রেলিয়া থেকে আকাশ পথে সে দেশে যেতে লাগে পাঁচ ঘণ্টা। এই দ্বীপরাষ্ট্রে প্রায় এক দশক ধরে বাংলাদেশি দুই শরণার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম ও মোহাম্মদ কাইয়ুমকে আটকে রাখা হয়েছে। তাদের এভাবে দীর্ঘদিন আটকে রাখার প্রতিবাদে তারা নিজেদের মুখ সেলাই করে নিয়েছেন।
শফিকুল বলেন, ‘আমরা অনশন শুরু করেছি। আমরা মুখ সেলাই করে নিয়েছি। খাওয়াদাওয়া বন্ধ হয়ে গেছে। আমরা কথা বলতে পারি না। আমরা আমাদের চিকিৎসা এবং স্বাধীনতা না পাওয়া পর্যন্ত খাবার ও পানি স্পর্শ করব না।’
অস্ট্রেলিয়ায় অবৈধভাবে নৌকায় গিয়ে যারা শরণার্থী হিসেবে আশ্রয় চান, তাদের আটক করে নাউরু দ্বীপে পাঠিয়ে দেয় অস্ট্রেলিয়া। ২০১৩ সাল থেকে এই দ্বীপটিকে শরণার্থীদের আটক রাখার স্থান হিসেবে ব্যবহার করা হচ্ছে। নাউরু ছাড়াও পাপুয়া নিউগিনির (পিএনজি) দ্বীপে কোনো কোনো শরণার্থীকে পাঠিয়ে দেয়া হয়। এ সময় তাদের শুধু জানিয়ে দেওয়া হয়, তাদের কখনোই অস্ট্রেলিয়ায় বসবাসের অনুমতি দেওয়া হবে না।
নাউরু ও পাপুয়া নিউগিনিতে এ রকম ১৫০ জনের বেশি শরণার্থী রয়েছেন। তারা জানেন না, কখন তাদের পুনর্বাসন করা হবে, নাকি আদৌ করা হবে না। শফিকুল ও কাইয়ুমকে এভাবেই প্রায় ১০ বছর আটকে রাখা হয়েছে। তারা নাউরুর শরণার্থী পরিষেবা ও নিরাপত্তার জন্য তৈরি প্রশাসনিক কেন্দ্রের (আরপিসি১) বাইরে বিক্ষোভ করছেন। সেখান থেকে হোয়াটসঅ্যাপে শফিকুল তাদের বিক্ষোভের বিষয়ে আল-জাজিরাকে বার্তা দেন।
আমাদের সময়.কম
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments