জাকির হোসেন আজাদী: স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন বতর্মান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী নওশীন তাবাসসুম স্বরন। সামনে অনেক গুলো মৌলিক গানও নিয়ে আসছেন তিনি। তাঁর সঙ্গে এ বিষয়ে কথা হয়। তখন তিনি তাঁর সঙ্গীত জীবনের বিভিন্ন বিষয় তুলে ধরেন।
তিনি বলেন, " বতর্মানে স্টেজ শো ভালোই চলছে। শীতকাল সবার জন্যই একটি আনন্দের আমেজ নিয়ে আসা ঋতু। ঢাকায় আর ঢাকার বাইরে সমান তালে স্টেজ শো চলছে হরদম
তিনি তাঁর মৌলিক গান বিষয়ে বলেন, " মৌলিক গান বেশ কয়েকটা রিলিজ হবে আগামী বছর। সুরকার ও সঙ্গীত পরিচালক এস আই খোকনের সুর ও সঙ্গীতায়োজনে দুটো ডুয়েট ও দুটি একক গানে কণ্ঠ দিয়েছি। সেগুলো মিক্স মাস্টারের কাজ চলছে। সর্বশেষ একটি দেশাত্মবোধক গানের কাজ করা হয়েছে। লিখেছেন মিনহাজ তালুকদার। সুর ও সঙ্গীত: এস.আই.খোকন"
তিনি আরও বলেন, "পারিবারিক ভাবেই আমাদের মধ্যে সঙ্গীত চলে এসেছে। আমার বাবা দাদু ভাই দাদুমণি গান গাইতেন। যদিও ওনারা পেশাগতভাবে গান করেননি, কিন্তু সবাই বাংলাদেশ টেলিভিশন ও বেতারে তালিকাভুক্ত ছিলেন। ওনাদের সবার গান শুনে আমি উৎসাহিত হয়ে ছোটোবেলা থেকে গান শিখি ও চর্চা করি।"
তিনি বলেন, "গানে হাতে খড়ি আমার বাবার কাছে তিন বছর বয়স থেকে। স্কুলে ভর্তি হবার সাথেই গানেও প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয়। রিয়্যালিটি শো "ক্ষুদে গান রাজ" প্রতিযোগিতার পর শ্রদ্ধেয় অনুপ বড়ুয়া স্যারের কাছে তালিম নিয়েছি, শ্রদ্ধেয় সেহেলী মাসুদ ম্যামের কাছে তালিম নিয়েছি। ছায়ানটে শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিয়েছি শ্রদ্ধেয় রেজোয়ান আলী লাবলু স্যারের কাছে।'
সঙ্গীত নিয়ে তিনি তাঁর পরিকল্পনার বিষয়ে বলেন, "পরিকল্পনা" শব্দটি সময়, পরিস্থিতির সাথে পরিবর্তনশীল। চিন্তাধারা, ইচ্ছা অনিচ্ছা কখনোই একইরকম থাকেনা। কিন্তু এটা সত্য যে, নতুন নতুন গান গাওয়া এবং দর্শকদের উপহার দেওয়ার ইচ্ছা বরাবরই ছিলো, এখনো আছে, আর ভবিষ্যতেও থাকবে আশা করি।"
সব শেষে তিনি তাঁর দর্শকদের উদ্দেশ্যে বলেন, " সবাই ভালো ও সুস্থ ধারার রুচিশীল ও মার্জিত গান শুনুন। শিল্প ও শিল্পীদের যথার্থ মর্যাদা দিন। গুণ ও গুণীর কদর করলে তবেই একটি দেশের শিল্প সংস্কৃতির উন্নতি হবে। সবাই আমার জন্য দোয়া করবেন যেনো জীবনের শেষ দিন পর্যন্ত গানের সঙ্গে থাকতে পারি। আপনাদের সবার জন্য দোয়া ও শুভাশীষ রইলো।
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা ও মনোজগৎ নির্মাণের একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। তিনি বলেন ...
ডেস্ক রিপোর্ট: মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে চলে আসা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়িকা মৌসুমী। এর আগে একই ইস্যুতে কড়া প্রতিবাদ জানিয়েছিলেন তার স্বামী ও অভিনেতা ওমর সানী। গত ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণে অনুদান ও দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন গবেষক ও নির্মাতা আহমেদ তাহসিন শামস। সম্প্রতি তাঁর প্রামাণ্যচিত্র ‘দ্য ওয়াটার রিডার্স’ যুক্তরাষ্ট্রের ‘ল ...
সব মন্তব্য
No Comments