রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: গত ঈদুল ফিতরে লঞ্চযোগে বাড়ি ফেরার পথে ঢাকা সদরঘাটে লঞ্চ চাপায় নিহত সোহেলের স্ত্রীর কোলজুড়ে জন্ম নিয়েছে ফুটফুটে পুত্র সন্তান। মঙ্গলবার (৯ জুন) ভোরে বরিশালের কাশিপুর এলাকায় বাবার বাড়িতে পুত্র সন্তান প্রসব করেন নূর আফরিন রুবা।
ফুটফুটে সন্তানের মুখ দেখেও হাসি নেই দুর্ঘটনায় পঙ্গু হওয়া রুবার মুখে। তার চোখে-মুখে ফুটে উঠছে অসহায়ত্বের শঙ্কা। দিনমজুর বাবার সংসারে সন্তানকে কীভাবে মানুষ করবেন তা নিয়ে দুশ্চিন্তা যেন চেপে ধরেছে রুবাকে।
দুর্ঘটনায় স্বামী-শ্বশুর হারা রুবার পাশে দাঁড়ায়নি স্থানীয় কোনো জনপ্রতিনিধিও। দুর্ঘটনার তিন মাস কেটে গেলেও ক্ষতিপূরণের টাকাই পাননি তিনি। তার ওপর ঢাকায় মেয়েকে চিকিৎসার জন্য দিনমজুর বাবার করা দেনা পরিশোধ করবেন কী দিয়ে, সে নিয়েও হতাশ সদ্য মা হওয়া রুবা।
এর আগে চলতি বছরের ১৮ মার্চ (২৮ রমজান) স্বজনদের সঙ্গে ঈদুল ফিতরের ঈদ উদযাপনে গর্ভবতী স্ত্রী নূর আফরিন রুবা এবং বাবা মিরাজ ফকিরকে নিয়ে বরিশালের মেহেন্দিগঞ্জের উদ্দেশে রওয়ান হয়েছিলেন সোহেল ফকির (২২)। ঢাকা সদরঘাটে ট্রলার যোগে এমভি আসা-যাওয়া-৫ লঞ্চের ওঠার সময় অপর একটি লঞ্চ ধাক্কা দেয়। তখন স্ত্রীকে বাঁচাতে গিয়ে করুণ মৃত্যু হয় সোহেল ও তার বাবা মিরাজ ফকিরের।
এসময় ট্রলার থেকে পড়ে গিয়ে হাত-পা ভেঙে যায় সোহেল গর্ভবতী স্ত্রী নূর আফরিন রুবার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। দীর্ঘ প্রায় দুই মাস ঢাকায় চিকিৎসা শেষে এক মাস আগে বরিশাল নগরীর কাশিপুরে বাবার বাড়িতে আশ্রয় নেন রুবা। সেখানে গত ৯ জুন ভোরে পুত্র সন্তান প্রসব করেন তিনি। বর্তমানে মা-সন্তান দুজনেই সুস্থ আছেন।
কান্না জড়িত কণ্ঠে রুবা জানান, অনাগত সন্তান নিয়ে সোহেলের অনেক স্বপ্ন ছিল। আজ সোহেল বেঁচে থাকলে সন্তান জন্মের খবরে সব চেয়ে বেশি খুশি হতেন। সে মৃত্যুর আগেই ছেলে বা মেয়ে হলে তাদের নামও ঠিক করে রেখেছিল। বলেছিল পুত্র সন্তান হলে তার নাম রাখবেন ‘রাইয়ান ইসলাম’। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার নাম রাইয়ান ইসলাম রাখা হয়েছে।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
সব মন্তব্য
No Comments