ডেস্ক রিপোর্ট: আজ ০১ ডিসেম্বর বুধবার ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানাধীন ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপি’র কর্মী সম্মেলন বেলা ৩ টায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, ডাকসু’র সাবেক ভিপি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক জনাব আমান উল্লাহ আমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন-ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন-ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহবায়ক ও সাংগঠনিক টীম প্রধান মোয়াজ্জেম হোসেন মতি, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য মোঃ সোহেল রহমান, এ্যাডভোকেট আফতাব উদ্দিন জসিম।
কর্মীসভায় সভাপতিত্ব করেন মোহাম্মদপুর থানা বিএনপি’র সভাপতি ওসমান গনি শাহজাহান। সঞ্চালনায় ছিলেন-মোহাম্মদপুর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ এনায়েতুল হাফিজ।
বক্তব্য রাখেন-ঢাকা মহানগর উত্তর ৩৩ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি এস এম আহমদ আলী, ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ স্বপন, মহিলা নেত্রী এ্যাডভোকেট রুনা লায়লা প্রমূখ।
প্রধান অতিথি’র বক্তব্যে জনাব আমান উল্লাহ আমান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে সুচিকিৎসার জন্য বিদেশ পাঠাতে সরকারের গড়িমসি আর সহ্য করা হবে না। দেশনেত্রীর মুক্তি ও তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে জাতীয়তাবাদী শক্তি জনগণকে সাথে নিয়ে রাজপথের আন্দোলনকে বেগবান করতে এখন প্রস্তুত। বেগম জিয়ার অনাকাঙ্খিত কিছু ঘটলে সরকারকে এজন্য জবাবদিহি করতেই হবে। দেশনেত্রীর মুক্তি ও তাঁর সুচিকিৎসার জন্য বিদেশে চিকিৎসার দাবিতে গতকাল নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশ সফল করায় ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সকল পর্যায়ের নেতাকর্মীসহ ঢাকাবাসীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের ...
সব মন্তব্য
No Comments