বরিশাল অফিস: সড়ক দূঘটনায় মুলাদী উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মো. ইউনুস আলী নিহত হয়েছেন। বুধবার সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার পাংশা এলাকার এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউনুস আলী সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের মগড়পাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ইউনুস সকাল ৯টার দিকে বাসা থেকে কর্মস্থল মুলাদীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমথ্যে ঘটনাস্থলে আসলে ফ্রেশ কোম্পানির একটি কাভার্ডভ্যান তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ সময় পরিস্থিতি বেগতিক দেখে চালক কাভার্ডভ্যানটি রাস্তায় ফেলে পালিয়ে যায় চালক।
বরিশাল মেট্রোপলিটনের বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ হালদার বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম সমবায় কর্মকর্তার মরদেহটি উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠায়। পাশাপাশি ফ্রেশ কোম্পানির কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় চালককে অভিযুক্ত করে একটি মামলার প্রস্তুতি চলছে।
স্টাফ রিপোর্টার: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের সম্ভাব্য রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মাধ্যমে স্থ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশ ...
স্টাফ রিপোর্টার: ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব।সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) ...
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কো ...
সব মন্তব্য
No Comments