মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জের বারবাজার হাইস্কুল মাঠে উপজেলা বিএনপি’র আয়োজনে ইফতার ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ দেশ ও দেশের গনতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার বিকেলে বারবাজার ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোহন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতারপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।
এ সময় প্রধান অতিথির বক্তৃতায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেন, বিগত ফ্যাসিবাদের দীর্ঘ সময়ে এদেশের মানুষকে এক বন্দিশালার মত করে রেখেছিল। ভিন্ন মত ও আদর্শে বিশ্বাসীদের ওপর চালিয়েছিল নির্মম নির্যাতন। হামলা মামলা দিয়ে সকল দেশপ্রেমিক নাগরিকদের কন্ঠরোধ করতে ফ্যাসিস্টদের চালানো নিষ্ঠুরতায় এখনও মানুষ আতকে ওঠে। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও স্বাধীনতার ঘোষক অথচ সেই পরিবারের ওপর চালানো নির্যাতন এদেশের মানুষ ভুলে যায়নি। শুধু জিয়া পরিবার নয় যারা তাদের বিপক্ষে কথা বলেছে তাদের জায়গা হয়েছে হয় কারাগারে না হলে হত্যার শিকার হতে হয়েছে। তাইতো এদেশের ছাত্রজনতার ঐক্যবদ্ধ আন্দোলনে জুলুমবাজরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ইফতারপূর্ব সমাবেশে নেতাকর্মিদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, সেই স্বৈররানী শেখ হাসিনা এখনও বসে নেই। পালিয়ে থেকেও তাদের অতীতের রাজনৈতিক সহযোগী ও দোসরদের মাধ্যমে এ দেশকে অশান্ত করতে নানা ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কাজেই সকলকে সজাগ থাকতে হবে। কেন্দ্রিয় এই নেতা আরও বলেন, দেশের উন্নয়ন ও গনতন্ত্র রক্ষায় দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। কেননা নির্বাচন কাল বিলম্বে দেশের মানুষ আপনাদের প্রতিও আস্থা হারিয়ে ফেলছে। তিনি উপস্থিত হাজার হাজার নেতাকর্মিদের উপস্থিতির মধ্যেও অত্যন্ত শৃংখলার মধ্যদিয়ে ইফতার মাহফিল সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানান।
এ সময় আরও বক্তৃতা করেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ডা. নুরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু।
সবশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, ফ্যাসিবাদ আন্দোলনসহ দেশের জন্য যারা জীবন বিলিয়ে দিয়েছেন সে সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
খুলনা অফিস: খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১১ জুন রাত সাড়ে ৯টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত ১৭ তলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার ...
বরিশাল অফিস: উজিরপুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আয়োজিত একটি মানববন্ধন কর্মসূচিতে সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি গুঠ ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।উপজ ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া অযৌক্তিকভাবে বৃদ্ধির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ। বুধবার (১০ জুন) দুপুরে পবা উপজ ...
সব মন্তব্য
No Comments