আনিছ আহম্মদ( শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলা উপজেলা বাইপাস সড়ক থেকে ১৯ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আলমগীর (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নকলা থানার পুলিশ। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমানের নেতৃত্ব গোপন সংবাদের ভিত্তিতে ১৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৯ টায় অভিযান চালিয়ে ১৯ কেজি ৫০০ গ্রামের ১০ টি প্যাকেট সহ নেত্রকোনার পূর্বধলা উপজেলার মহেন্দ্র পুর গ্রামের আঃ রহমানের পুত্র আলমগীর গ্রেফতার করা হয়। জব্দকৃত গাঁজার বাজার মূল্য প্রায় ৩ লক্ষ ৯০ হাজার টাকা। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর আরো ২ জন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর জানায়, নালিতাবাড়ী উপজেলা কামাল ফার্নিচার এর ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফেন্সী কামালের কাছ থেকে পাচারের উদ্দেশ্যে পূর্বধলা উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী কুলসুমার কাছে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে নকলা বাইপাস সড়কে এসে পুলিশের অভিযানে গ্রেফতার হয়। নকলা থানার মাদকদ্রব্য আইনে ১৮ নং মামলা হিসেবে রুজু করা হয়েছে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান জানান, বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকদ্রব্য বিস্তার রোধে জিরো টলারেন্স তাই নকলা উপজেলায় কোন প্রকার মাদক সেবন কারির স্থান হবে না যুব সমাজের জীবন যেন ধ্বংস না হয় সেজন্য আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।
স্টাফ রিপার্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যে ...
স্টাফ রিপোর্ট: রাজধানীতে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে দুটি পৃথক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকালে ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের শোরুম ভবনে এবং বেলা ১১টার দিকে মহাখালীতে ব্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। জাতিসংঘের সংস্ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আগামী শুক্রবার সকাল ১০টা (১১ সেপ্টেম্বর ২০২৬) থেকে মা ...
সব মন্তব্য
No Comments