পিরোজপুর অফিস :: ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) পিরোজপুর জেলা নির্বাহী কমিটির (২০২৬-২০২৮ টার্ম) নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনের পর গঠিত কমিটি গত ৮ জুন আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ কর্তৃক চূড়ান্ত অনুমোদন লাভ করে। নবগঠিত ২১ সদস্যবিশিষ্ট জেলা নির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রকৌশলী কাজী মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ মোঃ মহসিনুল ইসলাম ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন শেখ হোসনেয়ারা পপি। নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের পেশাগত উন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং দেশের অবকাঠামোগত উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা আরও সুদৃঢ় করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এদিকে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আইডিইবির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, সদস্য এবং শুভানুধ্যায়ীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে পিরোজপুর জেলায় আইডিইবির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
সব মন্তব্য
No Comments