বেনাপোল প্রতিনিধি: ভারতে দুই বছর কারাভোগের পর দেশে ফিরল পাচার হওয়া ৩০ বাংলাদেশি কিশোর-কিশোরী। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।
যাদের হস্তান্তর করা হয়েছে তারা হলো- রাজিব ইসলাম, রমজান শেখ, ইউসুফ শেখ, রাজু শেখ, রমজান গাজী, মলয় মন্ডল, সুদিপ্ত মন্ডল, আলাল মন্ডল, নিজাম উদ্দিন, ইয়াসিন, সোহেল সরদার, আরমান মোল্লা, তামিম গাইন, রিফাত হাসান, আব্দুল্লাহ শেখ, কারিমুল খান, সায়ুম মল্লিক, আনোয়ার হোসেন, স্বপ্না মন্ডল, শাহিন রেজা, অহনা শেখ, রুবি সরদার, মিম খাতুন, শারমিন আলী, টুস্পা পারভিন, সাভা খান, রাবেয়া খাতুন, ঝর্না খাতুন, রুনা খাতুন ও শামসুন্নাহার।
তারা খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, বাগেরহাট, নড়াইল, রাজশাহী, নোয়াখালী, মুন্সীগঞ্জ, গোপালগঞ্জ, কুড়িগ্রাম, দিনাজপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, রংপুর, নরসিংদী ও মাদারীপুর জেলার বাসিন্দা।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাখাওয়াত হোসেন জানান, ভালো কাজের আশায় আড়াই বছর বছর আগে তারা দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতের কলকাতায় গিয়েছিল। সেখানে পুলিশের হাতে আটক হয় তারা। এরপর অবৈধ অনুপ্রবেশের দায়ে সে দেশের আদালত তাদের দুই বছরের সাজা দিয়ে কারাগারে পাঠায়। কারাভোগ শেষে ভারতের পশ্চিমবঙ্গের একটি এনজিও সংস্থা তাদের দায়িত্ব নিয়ে শেল্টারহোমে রাখে। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বুধবার সন্ধ্যায় তারা দেশে ফিরে।
ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে তিনটি এনজিও সংস্থা- মহিলা আইনজীবী সমিতি, জাস্টিস অ্যান্ড কেয়ার ও রাইটস তাদেরকে গ্রহণ করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করবে।
মহিলা আইনজীবী সমিতির যশোরের প্রোগ্রামার অফিসার রেখা বিশ্বাস জানান, ফেরতদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করা হয়েছে। তাদেরকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ডোরড্যাশের খাবার সরবরাহ করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী মো. মাহফুজুল হক। তার বয়স হয়েছিল ৪৩ বছর। তিন ...
স্টাফ রিপোর্টার: চলতি বছর সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীর সংখ্যা গত দুই বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমলেও, এরমধ্যেও শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। ভূমধ্যসাগরের কেন্দ্রীয় রুট দিয়ে লিবিয়া থেকে ইতালিতে ...
ডেস্ক রিপোর্ট: ইতালির রাজধানী রোমে এক বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার, ২৬ জুন রাত আনুমানিক ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলের কাসালোত্তি এলাকার ভি ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি প্রবাসী শ্রমিকসহ মোট ছয়জন নিহত হয়েছেন। রোববার ২১ জুন স্থানীয় সময় সকাল ৬টার দিকে আল শাহানিয়া এলাকার দোহা-দুখান মহাসড়কে এই ম ...
সব মন্তব্য
No Comments