ডেস্ক রিপোর্ট: আজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিনের সভাপতিত্বে বিডা’র কনফারেন্স কক্ষে Business Initiative Leading Development (BUILD) এর সাথে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিডা’র নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকে বিডা’র পক্ষে নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন এবং বিল্ডের পক্ষে বিল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফেরদৌস আরা বেগম স্বাক্ষর করেন।
এ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের মাধ্যমে বিনিয়োগ সহজীকরণসহ, পারস্পরিক প্রযুক্তিগত সহায়তা, আধুনিক বিনিয়োগ পরিবেশ সৃষ্টি ও বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে এক সাথে কাজ করবে বিডা ও বিল্ড।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লোকমান হোসেন মিয়া বলেন, গত ১৫ বছর ধরে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, ২০০৭ সালে আমাদের মাথাপিছু আয় ছিল ৭৫০ ডলারের মতো, তা এখন ২৮৫০ ডলার। উন্নত বাংলাদেশ গড়তে আমাদের দরকার স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে কাজ করা। তিনি বলেন, এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলেএখন থেকে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে বিল্ড নেপথ্যে আমাদের সহযোগী হিসেবে কাজ করবে। এছাড়া বাংলাদেশে বিনিয়োগ এবং ব্যবসায়িক পরিবেশ আরো উন্নত করার জন্য এক সাথে কাজ করবে বিডা ও বিল্ড। যা আরো বেশি বিনিয়োগ আকৃষ্টের মাধ্যমে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে অবদান রাখবে।
অনুষ্ঠানে বিডা ও বিল্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরসমূহের প্রতিনিধি এবং বিভিন্ন মিডিয়ার সংবাদ প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: নারীর ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি, শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং টেকসই নেটওয়ার্কিংয়ের লক্ষ্যে কাজ করা সংগঠন ‘পাওয়ার অব শি’ এর আয়োজনে রাজধানীতে শুরু হচ্ছে দুই দিনব্ ...
স্টাফ রিপোর্টার: ইদুল আজহাকে সামনে রেখে দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় বাড়ানো হয়েছে। আগামী ১২ মে থেকে ইদুল আজহা পর্যন্ত সন্ধ্যা ৭টার বদলে রাত ১০টা পর্যন্ত বিপণিবিতান ও দোকান খোলা রাখা যাবে। বৃহস্পত ...
স্টাফ রিপোর্টার; নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন, জলবায়ু পরিবর্তন, যুদ্ধ ও দ্রব্যমূল্য বৃদ্ধির দীর্ঘমেয়াদি প্রভাবে ক্ষতিগ্রস্ত ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর গুলশানে আগামী ৯ ও ১০ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী “উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন ২০২৬”। গুলশানের এলিট কনভেনশন হলে আয়োজিত এ সামিটের আয়োজন করছে ‘পাওয়ার অব শি’।“She Leads, ...
সব মন্তব্য
No Comments