স্টাফ রিপোর্টার : বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, পাচারকৃত টাকা ফিরিয়ে আনতে টাস্কফোর্স গঠন হচ্ছে। এটি দ্রুতই দৃশ্যমান হবে।
রোববার (৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ১৪৬তম ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের ৫৯তম পরিচালনা পর্ষদের সভা শেষে উপদেষ্টা সাংবাদিকদের একথা জানান।
ড. সালেহউদ্দিন বলেন, পাচার হওয়া টাকা ফেরত আনা সহজ নয়।দেশের টাকা যে পাচার হয়েছে এটা জানতেই ১৬ বছর লেগেছে। এখন আনতে ১৬ বছর লাগবেনা।অনেক তাড়াতাড়ি হবে,যারা কাজ করবে তারা দক্ষ। এনবিআর অতিসত্বর একটি টাস্কফোর্স করবে। বিদেশে অনেক বাঙালি যোগ্য বিশেষজ্ঞ আছে, প্রয়োজনে তাদের কাজে লাগানো হবে।
সরকারের এক মাসে বাজার ব্যবস্থাপনায় কী পরিবর্তন এসেছে এমন এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সরকার আলু ও পেঁয়াজের ট্যাক্স তুলে দিয়েছে। এর ফলে বাজারে সাথে সাথেই দাম কমে যাবে না,প্রতিফলন হতে সময় লাগে। মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজি কমানোর জন্য চেষ্টা করছি।স্থানীয় প্রশাসনকে বলেছি মনিটরিং জোরদার করতে। আবার বেশি চাপাচাপি করলে ব্যবসা বাধাগ্রস্ত হবে। ভোক্তার যেন কষ্ট না হয়- সে জন্য ব্যবসায়ীদের বলেছি বেশি লাভ করা যাবে না।
এক মাসে আর কী অর্জন এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ব্যাংকিং খাতে আস্থার অভাব ছিল। এই খাতেআস্থা ফিরিয়ে আনা হয়েছে।পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে টাস্কফোর্স হবে।অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, চলতি অর্থবছরে সম্ভাব্য রপ্তানি প্রবৃদ্ধি লক্ষ্য ১২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আশাকরি এটা অর্জিত হবে।
জিএসপি সুবিধা বাংলাদেশ ফিরে পাবে কি না এমন এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, জিএসপি’র ব্যাপারে আমেরিকা কিছু শর্ত ঠিক নয়,‘কোয়ারি’ দিয়েছে,তার উত্তর দিয়েছি।এ মাসেই ওয়াশিংটন যাব,সেখানে তাদের সাথে কী কী শর্ত আছে তা নিয়ে বিস্তারিত কথা হবে।
২০২৫ সালের বাণিজ্য মেলা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, জানুয়ারিতেই বাণিজ্য মেলা হবে। শুরুতেই না হলেও কাছাকাছি তারিখেই হবে। এবারে মেলায় উদ্ভাবনী দিক থাকবে উল্লেখ করে তিনি বলেন, যারা রপ্তানি করে বা রপ্তানির সম্ভাবনাআছে তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হবে। আমরা দেশীয় পণ্যের রপ্তানি উৎসাহিত করব।
এর আগে বাণিজ্য উপদেষ্টার সভাপতিত্বে রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের সভায় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা,বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিন, অর্থ সচিব মোঃ খায়েরুজ্জামান মজুমদার,অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী,আইসিসিবি’র প্রেসিডেন্ট মাহবুবুর রহমান,রপ্তানি উন্নয়ন ব্যুরো’র ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
সব মন্তব্য
No Comments