ডেস্ক রিপোর্ট: সিটি কর্পোরেশনের নাম ভাঙিয়ে বর্জ্য ব্যবস্থাপনার নামে বেপরোয়া চাঁদাবাজির প্রতিবাদে বাংলাদেশ হকার্স ইউনিয়নের উদ্যোগে আজ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল হাশিম কবীর। বক্তব্য রাখেন বাংলাদেশ হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিকনেতা সেকেন্দার হায়াৎ, সহ-সভাপতি আবুল কামাল আজাদ, সাংগঠনিক সম্পাদক মো. জসিমউদ্দিন, কেন্দ্রীয় নেতা আফসার আলী, আনিচুর রহমান পাটোয়ারী, শাহিনা আক্তার, জিহাদ আরিফ প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গত ঈদের আগ থেকে সিটি কর্পোরেশনের নামে শাসকদলের ছত্রছায়ায় ওয়ার্ড কাউন্সিলরের পোষা বাহিনীরা ফুটপাতে হকারদের উপর জুলুম-নির্যাতন-হুমকি-ধামকি দিয়ে বেপরোয়া চাঁদাবাজি করে আসছে। চাঁদা না দিলে ফুটপাত থেকে উচ্ছেদ, মারধর ও জীবননাশের হুমকি প্রদান করেন। নেতৃবৃন্দ বলেন সিটি কর্পোরেশনের নাম লিখে যে রসিদের মাধ্যমে দৈনিক প্রতি হকার থেকে ২০ টাকা করে চাঁদা নেওয়া হয় সে বিষয়ে সিটি কর্পোরেশন নাকি কিছুই জানে না। নেতৃবৃন্দ বলেন, সংগঠন থেকে আমরা সরকার/ সিটি কর্পোরেশনকে অনেকবার প্রস্তাব দিয়েছি সাপ্তাহিক/ মাসিক ভিত্তিতে হকারদের নিকট থেকে টোল/ ট্যাক্স নেওয়ার তাহলে ফুটপাতে সব ধরনের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে কিন্তু সরকার/ সিটি কর্পোরেশন এ প্রস্তাবে রাজি হননি।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ চাঁদাবাজি বন্ধ না হলে এবং চাঁদাবাজদের গ্রেফতার করা না হলে হকার্স ইউনিয়ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঘেরাও করবে।
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
সব মন্তব্য
No Comments