নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড়: তেঁতুলিয়ায় মাদকদ্রব্য ইয়াবাসহ শাহজামাল (৩২) নামের এক যুবককে আটক করেছে মডেল থানা পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) রাতে শালবাহান ইউনিয়নের
নামাগছ গ্রামস্থ দলুয়া বাজার হতে মাথাফাটাগামী কাচারাস্তায় অবস্থিত ব্রীজের পাশ থেকে আটক করা হয়। আটককৃত শাহজামাল ওই ইউনিয়নের নামাগছ এলাকার মকবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, থানার চৌকস অফিসার ইনচার্জ মহোদয়ের দিক নির্দেশনায় এসআই রবিউল আলম, এএসআই মোশাররফ সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার রাত ৮টার দিকে শালবাহান ইউপির অন্তর্গত নামাগছ গ্রামস্থ দলুয়া বাজার হতে মাথাফাটাগামী কাচারাস্তায় অবস্থিত ব্রীজের পাশ হতে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে তিন পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে থানা হেফাজতে নেয়া হয়।
রোববার তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হলে বিজ্ঞ আদালত সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে তাকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন।
মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান জানান, মাদকসহ একজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
সব মন্তব্য
No Comments