ডেস্ক রিপোর্ট: প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক মিউজিক প্লাটফর্ম স্পটিফাই-এ আমন্ত্রিত হলেন জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ এর শিল্পী জুনায়েদ ইভান। বুধবার দুবাইয়ে অবস্থিত প্রতিষ্ঠানটির কেন্দ্রিয় কার্যালয়ে উপস্থিত হন ইভান।
এ সময় উষ্ণ অভ্যর্থনায় কার্যালয় পরিদর্শনের পাশাপাশি তার সংগীতজীবনের নানা দিক নিয়েও আলোচনা হয়। স্পটিফাইর স্টুডিওতে লাইভ গান করেন ইভান। নির্মাণ করা হয় একটি বিশেষ প্রোমোশনাল কন্টেন্ট। শুধু তাই নয়, অ্যাশেজের সঙ্গে বছরব্যাপী নতুন কিছু চমকলাগা প্রজেক্টও করতে আগ্রহী হয় স্পটিফাই।
দুবাইয়ে স্পটিফাই কার্যালয়ে ইভানকে সঙ্গ দেন স্পটিফাইয়ে প্রথম দুই বাংলাদেশি হিসেবে কর্মরত আর্টিস্ট এন্ড লেবেল পার্টনারশিপ কো অর্ডিনেটর মোঃ একরামুজ্জামান একরাম ও এডিটোরিয়াল কো অর্ডিনেটর মীর রাসেল আহমেদ।
দুবাই থেকে ইভান জানান, “সম্প্রতি আমার ব্যান্ড ম্যানেজারের সাথে যোগাযোগ করে স্পটিফাই কর্তৃপক্ষ। সে সূত্রেই দুবাইয়ে তাদের আমন্ত্রণে আসা। দারুণ একটা সময় কেটেছে। বাংলাদেশে স্পটিফাইর নতুন যাত্রায় প্রথমেই আমাকে সঙ্গী করায় আমি গর্বিত ও আনন্দিত। তাদের সঙ্গে বেশ কিছু চমকলাগা প্রজেক্ট এ কাজ করতে যাচ্ছি। ২০২৩ সাল জুড়ে আমিসহ বাংলাদেশের শিল্পীদের সাথে কি ধরণের পরিকল্পনা রয়েছে তা নিয়ে জানায় আমাকে তারা। সেই ধারাবাহিকতায় আমার ব্যান্ড অ্যাশেজ এর সাথেও পৃথকভাবে কিছু কাজ করতে আগ্রহী তারা।”
শুধু তাই নয়, আসছে নতুন বছর বাংলাদেশের নতুন নতুন মিউজিক্যাল ইভেন্টগুলোতেও সহযোগি হিসেবে যুক্ত হবে স্পটিফাই- “এটি আমাদের দেশের সংগীতাঙ্গনের জন্য আনন্দের খবর।”-যোগ করেন ইভান।
আন্তর্জাতিক মিউজিক প্লাটফর্ম হিসেবে বাংলাদেশে প্রায় এক বছর হল যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক এ মিউজিক প্লাটফর্ম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খোলা হয়েছে স্পটিফাই বাংলাদেশের পেজ। দুবাই-এ অবস্থিত স্পটিফাই এর কার্যালয়টির মাধ্যমে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও সাউথ এশিয়ায় তাদের কার্যক্রম পরিচালিত হয়।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments