কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সমুদ্রগামী প্রশিক্ষিত ট্রলার মাঝিদের মাঝে ফাস্ট এইড বক্স বিতরণ করা হয়েছে। ওয়ার্ল্ডফিস বাংলাদেশ’র উদ্যোগে সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে ৩০ জন সমুদ্রগামী ট্রলার মাঝির হাতে এ ফাস্ট এইড বক্স তুলে দেয়া হয়। প্রতিটি বক্সে খাবার সেলাইন, মেট্রনিডাজল, ডমপেরিডন, এন্টিবায়োটিক, এন্টিহিস্টামিন, সিলভার সালফা ডায়াজিন, পেইন কিলার, পিপিআই, ব্যান্ডেজ সহ ৩০ প্রকারের ঔষধ চিকিৎসা সামগ্রী রয়েছে। তবে এ ঔষধ জেলেদের প্রাথমিক চিকিৎসা কাজে বড় ধরনের সহায়ক হবে বলে ধারনা করেন সংশ্লিষ্টরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য’র সভাপতিত্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহিনা পারভিন সিমা, ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসুচী-সিপিপি সহকারী পরিচালক আসাদুজ্জামান খাঁন, আন্তর্জাতিক গবেষনা সংস্থা ওয়ার্ল্ডফিস বাংলাদেশ ইউ এস আইডি ইকোফিস-২ সহযোগী গবেষেক সাগরিকা স্মৃতি, সংবাদিক মেজবাহ উদ্দিন মান্নু প্রমুখ। এছাড়া উপজেলা মাঝি সমিতির সভাপতি মাঝি মন্নান ও মাঝি নেপাল চন্দ্র গাইন বক্তব্য রাখেন। এ সময় তারা জেলেদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে সকরারি কর্মকর্তা, গনমাধ্যম কর্মী ও প্রশিক্ষিত জেলেরা উপস্থিত ছিলেন।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সাতক্ষীরাপ্রতিনিধি: সাতক্ষীরায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে পৌরসভা কর্তৃপক্ষ। দীর্ঘদিনের অবৈধ দখল উচ্ছেদে নড়েচড়ে বসেছে পৌর প্রশাসন। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জেল ...
আহাছানুল মতিন নান্নু (দিনাজপুর) বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে কমিটির অনুমোদন ছাড়াই কয়েক লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ পুড়িয়ে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘট ...
সব মন্তব্য
No Comments