সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ জাতীয় শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে নাটোরের সিংড়ায় ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিংড়া উপজেলার ২নংডাহিয়া ইউনিয়নের বিয়াশ চার মাথা মোড়ে চলনবিল সেবা উন্নয়ন সংঘের আয়োজনে চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মোঃ ইব্রাহিম খলিলুল্লাহের তত্বাবধায়নে প্রায় দেড় শতাধিক রোগীর চিকিৎসা সেবা দেওয়া হয়। এ কাজের শুভ উদ্বোধন করেন ডাহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সিরাজুল মজিদ মামুন। এসময় চলনবিল সেবা উন্নয়ন সংঘের পরিচালক বাবুল হোসেন, সংঘের সাংগঠনিক সম্পাদক এফএম শাহ আলম,৪নং ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি সাইফ মাহমুদ, ইউপি সদস্য কামাল হোসেন, বাহা উদ্দিন শেখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
সব মন্তব্য
No Comments