ডেস্ক রিপোর্ট: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চলমান বোরো প্রকিউরমেন্ট সফল করার মাধ্যমে নিজেদের সক্ষমতা প্রমান করতে হবে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কমিটমেন্ট থাকতে হবে। এক্ষেত্রে কোন ধরনের ছাড় দেয়া হবে না। ধান কিনতে মাঠে নামতে হবে উল্লেখ করে তিনি বলেন, খাদ্য বিভাগের মাঠ কর্মকর্তাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
আজ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে ‘অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২১ এর ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অগ্রগতি পর্যালোচনা সভায়’ ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে দেশে বোরোর বাম্পার ফলন হয়েছে। তাহলে খাদ্য বিভাগ কেন ধান কিনতে পারবে না প্রশ্ন রাখেন তিনি। এসময় ভোক্তার যাতে কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখে সংগ্রহ অভিযান সফল করতে হবে বলে উল্লেখ করেন তিনি।
সাধন চন্দ্র মজুমদার বলেন, মিল মালিকদের অনায্য কোন সুবিধা দেয়া হবে না। মিল মালিকদের কাছ থেকে চুক্তি মোতাবেক বোরো সংগ্রহ করে অভিযান সফল করতে খাদ্য কর্মকর্তাদের আন্তরিকতা নিয়ে কাজ করার আহবান জানান তিনি।
খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শেখ মুজিবুর রহমান এর সভাপতিত্বে খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন।
খাদ্য অধিদপ্তরের ঢাকা ও ময়ময়নসিংহ বিভাগের খাদ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: আজ শনিবার সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ...
স্টাফ রিপোর্টার: আজ শনিবার, ১১ জুলাই, বিশ্ব জনসংখ্যা দিবস। বিশ্ব জনসংখ্যার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-পরিবেশের সম্পর্ক নিয়ে সচেতনতা বাড়াতে ১৯৯০ সাল থেকে জাতিসংঘ ও সদস্যদেশগুলো আনুষ্ঠানিকভাবে দিবসটি পা ...
বরিশাল অফিস: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের কল্যাণ সাধনে কাজ করা সরকারের মূল লক্ষ্য। গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার। রাজনীতি ক্ষমতা ভোগ ...
ডেস্ক রিপোর্ট: দেশের সকল গণমাধ্যম তথা প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর দৃষ্টি আকর্ষণ করে জানানো যাচ্ছে যে, গত ৫ ডিসেম্বর, ২০২৪ আন্তর্জাতিক অপরাধ ট্র ...
সব মন্তব্য
No Comments