জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম আলো বন্ধুসভার সহযোগিতায় ও প্রথমা প্রকাশনের আয়োজনে ছয় দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। রোববার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এই মেলা শুরু হয়েছে। বিকেল পৌনে চারটায় মিলনায়তনের সেমিনার কক্ষে মেলার উদ্বোধন করেন লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ এবং বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক গোলাম রব্বানী।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মনির উদ্দিন শিকদার, প্রথমা প্রকাশনের সমন্বয়ক জাবেদ হুসেন, অন্য আলোর সম্পাদক আলতাফ শাহনেওয়াজ, প্রথমা প্রকাশনার ব্যবস্থাপক জাকির হোসেন ও কর্মকর্তা মেরিনা ইয়াসমিন, প্র-প্রকাশক সুমন্ত আসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম আলো বন্ধুসভা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মুন্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন মহিউদ্দিন আহমদ। তিনি বলেন, 'প্রাকৃতিক পরিবেশের চমৎকার একটি ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়৷ এখানে পড়াশোনা করা অনেকের সাথেই আমার চেনা জানা রয়েছে৷ রাজনীতি নিয়ে তরুণদের একটা আগ্রহ রয়েছে। রাজনীতি নিয়ে সবারই ন্যূনতম সচেতনতা থাকা জরুরি৷ রাজনীতি মানে কোনো নির্দিষ্ট দল করতে হবে এমন নয়। রাজনীতি মানে রাজনীতি সম্পর্কে ধারণা রাখা, জ্ঞান রাখা বা সচেতন থাকা। রাজনীতির বিষয়ে কারো আগ্রহ থাকলেই যে কোনো দলের উপর আগ্রহ থাকতে হবে বিষয়টি এমন না।'
তিনি আরও বলেন, 'আমার বইয়ে মাঝে মাঝে কিছু ভুল থাকে, যা পরবর্তী মুদ্রণে আমি সংশোধন করে দিই। তাই আপানারা আমার বইয়ে ভুল পেলে আমাকে মেইলে জানাবেন। কারণ এভাবে আমি লেখক ও পাঠকের সাথে একটা যোগাযোগ গড়ে তুলতে চাই। এতে লেখার গুনগত মান বাড়ে এবং লেখায় একটা প্রবৃত্তি তৈরি হয়৷ আসলে ভুল এড়ানোর সবচেয়ে সহজ পথ হচ্ছে কিছু না লেখা৷ মানুষ মাত্রই ভুল হয়। লেখকরা বই লেখেন সেটা প্রকাশক প্রকাশ করেন। অনেক সময় অনেক প্রকাশক বই ছাপাতে লেখকের কাছ থেকে টাকা নিয়ে বই ছাপিয়ে থাকেন। এতকিছুর পরও যারা পকেটের পয়সা খরচ করে বই কিনছেন তাঁদেরকে আমার কাছে দেবদেবি মনে হয়।'
প্রথমা প্রকাশনার সমন্বয়ক জাবেদ হুসেন বলেন, একটা সময় মানুষ পণ্ডিতদের কাছ থেকে জ্ঞান নিয়ে মুখস্থ রাখত। এরপর ইউরোপে ব্যাপক আকারে বই পড়া শুরু হয়। তখন ওই পণ্ডিতরা হাই-হুতাশ করা শুরু করে যে মানুষজন আর মুখস্থ রাখছে না সবাই বই পড়া শুরু করছে। আবার ঠিক এখন বর্তমান সময়ে এসে এমন হচ্ছে যে মানুষজন ছাপা বই পড়ছে না বলে হাই-হুতাশ করছে। কালে কালে, যুগ থেকে যুগান্তরে মানুষের জ্ঞান চর্চার ধরণ বা মাধ্যম পরিবর্তন হয়। ছাপা বই পড়া তারমধ্য একটা মাধ্যম মাত্র। নিজেকে খুজে পাওয়ার জন্য অন্যতম একটা মাধ্যম হলো বই। যদি নিজেকে বুঝতে চান, জানতে চান, যেমন করে পৃথিবীতে জন্মেছেন তেমন করে যদি না মরতে চান তাহলে বই পড়তে হবে। বই পড়া শুরু করলেই কেবল জানতে পারবেন কতকিছু জানার বাকি।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলো বন্ধুসভা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি হামিদা জান্নাত। এ সময় বন্ধুসভার সদস্যরাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন আমন্ত্রিত অতিথিরা।
আয়োজকেরা জানান, আগামী শুক্রবার পর্যন্ত ছুটির দিনসহ প্রতিদিন বেলা ১১টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রথমা প্রকাশনের বইয়ে ৩০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। পাশাপাশি ভারতীয় বই ১ রুপি সমান দেড় টাকা থেকে ১ টাকা ৮০ পয়সা হারে বিক্রি হচ্ছে।
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা ও মনোজগৎ নির্মাণের একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। তিনি বলেন ...
ডেস্ক রিপোর্ট: মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে চলে আসা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়িকা মৌসুমী। এর আগে একই ইস্যুতে কড়া প্রতিবাদ জানিয়েছিলেন তার স্বামী ও অভিনেতা ওমর সানী। গত ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণে অনুদান ও দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন গবেষক ও নির্মাতা আহমেদ তাহসিন শামস। সম্প্রতি তাঁর প্রামাণ্যচিত্র ‘দ্য ওয়াটার রিডার্স’ যুক্তরাষ্ট্রের ‘ল ...
সব মন্তব্য
No Comments