মোংলা থেকে মোঃ নূর আলমঃ মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দ্বিতীয় পর্যায়ে মোংলার ভূমিহীন ও গৃহহীন ৫০ পরিবার পেতে যাচ্ছেন ৫০টি ঘর। ১৮ জুন শুক্রবার সকালে উপজেলা নির্বাহি অফিসারের কার্য্যালয়ে উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান। ২০ জুন রবিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকারভোগী পরিবারের কাছে গৃহ হস্থান্তর কার্য্যক্রম ভিডিও কনফারেন্স’র মাধ্যমে উদ্বোধন করবেন ।
উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার সকাল ১১টায় প্রেস ব্রিফিংয়ে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি এবং গৃহ প্রদান করা হবে। প্রধানমন্ত্রীর কার্য্যালয়ের অর্থায়নে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে শতভাগ স্বচ্ছতা ও মান বজায় রেখে মেরুন কালারের দৃষ্টিনন্দন ঘরগুলি নির্মান করা হয়েছে। ঘরসহ প্রত্যেক পরিবারকে দুই শতক জমিও প্রদান করা হবে। মোংলা উপজেলার কামারডাঙ্গা মৌজার নারিকেলতলা গ্রামে এজন্য ৫০টি ঘর নির্মান করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ জুন রবিবার সকাল সাড়ে ১০টায় গৃহ হস্থান্তর কার্যক্রম ভিডিও কনফারেন্স’র মাধ্যমে উদ্বোধন করবেন। ঐদিন সারাদেশে ৫৩ হাজার ৩ শো ৪০ টি ঘর ও জমি উপকারভোগীদের মাঝে হস্থান্তর কার্যক্রম প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। এর আগে প্রথম দফায় সারা দেশে ৭০ হাজার এবং মোংলায় ৭০টি ঘর প্রদান করা হয়েছিলো। ২০ জুন রবিবার ঘর এবং জমি পেতে যাচ্ছেন এমন খবরে ভূমিহীন এবং গৃহহীন উপকারভোগীদের মাঝে খুশির বন্যা বইছে। উপকারভোগীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপা ...
সব মন্তব্য
No Comments