।। গোলাম কবির ।।
কৃষ্ণচূড়া চোখের আগুনে ঝলসানো
অন্ধরাত্রি আরো গাঢ় হয়,
শীতের দীর্ঘ রাত্রি জাগা ক্লান্তি ভূলে
পথিক হেঁটে চলে ধীর পায়ে,
তারাদের মেলায় হারিয়ে যায়
অপ্রাপ্তির দীর্ঘতম নদী।
তারপর বহুদিন কেটে যায়
পথিকের ভালোবাসার পানশালার খোঁজে,
যেখানে আকণ্ঠ ভালোবাসার সোমরস পানে
জুড়াবে হৃদয় কিন্তু যেদিকে তাকায়
হেমলক শুধু ডাকে,
আয়,আয়, কাছে আয়!
অবিশ্বাসের ডানা মেলে ভালোবাসাহীন
রাত্রিদিন মরা নদীর শ্মশানঘাটের
পোড়া চন্দন কাঠ সৌরভের ফাঁদ পেতে
আঁকড়ে ধরে যুগল পায় ,
পথিক শুধু নভোচারীর মতো ভেসে চলে
ভালোবাসার খোঁজে, ক্লান্তি হীন, রাত্রি দিন।
স্টাফ রিপোর্টার: মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির একদিন পরই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি।বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুরে শুনানি শেষে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীর হাওড়ঘেরা জনপদ বল্লী গ্রামে জন্ম তাঁর। শৈশব-কৈশোর কেটেছে হাওড়ের প্রকৃতি, মানুষের জীবনযাপন ও লোকজ সংস্কৃতির আবহে। সেই শেকড়ের টান আর সংগীতের প্রতি গভীর ভালোবাস ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য নৌকা বাইচকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয় বরিশালের উজিরপুর। ঢাকঢোলের বাদ্য, বৈঠার ছন্দ আর লাখো দর্শকের উচ্ছ্বাসে শনিবার (৩১ অক্টোবর) মুখরিত হয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থ ...
সব মন্তব্য
No Comments