রাজু ভুইয়া, সুনামগঞ্জ: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের বীর দক্ষিণ গ্রামের কৃতি সন্তান যুক্তরাষ্ট্র মিশিগান মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যাবসায়ী এডভোকেট নুরুল হাসান পারভেজ এর ব্যাক্তিগত উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকাল ১০ টার তাহিরপুর উপজেলা ও জামালগঞ্জ উপজেলায় বিভিন্ন স্থানে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ধর্মপাশা উপজেলায়, মধ্যনগর উপজেলা, তাহিরপুর উপজেলা ও জামালগঞ্জ উপজেলা সহ প্রায় ৩ হাজার পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রীর হল চাল,ডাল,আলু, পিঁয়াজ, তেল, লবন,চিরা, মুড়ি ইত্যাদি।
উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগ নেতা নুরুল হুদা মুকুল, জামালগঞ্জে স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি আবু তাহের, জামালগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাহীন আলম, জামালগঞ্জ সদর ইউপি যুবলীগের সহ সভাপতি বশীর আহমেদ, ব্যবসায়ী কাজী কামরুজ্জামান, মনিরুজ্জামান, সাবেক ছাত্রলীগ নেতা শামসুল হুদা হিরু, হুমায়ুন কবীর,তৌহিদুল্লাহ সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্র মিশিগান মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যাবসায়ী এডভোকেট নুরুল হাসান পারভেজ বলেন, কর্ম ব্যাস্ততার জন্যে আমেরিকা থাকায় সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সঠিক সময়ে আসতে পারিনি তাই নিজ দেশের ও গ্রামের অসহায় দরিদ্র মানুষের মধ্যে আমার ব্যাক্তিগত উদ্যোগে সামান্য কিছু উপহার সামগ্রী তুলে দিতে পেরে আমি আনন্দিত। তিনি আরো বলেন আমি সুনামগঞ্জ ১ আসনের প্রতিটি উপজেলায় আমার সাধ্যমত উপহার সামগ্রী পৌঁছানোর ব্যাবস্থা করছি, আমি সব সময় অসহায় দরিদ্র মানুষের পাশে ছিলাম, আছি ও থাকবো ইনশাল্লাহু। আমি আপনাদের সেবক হতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
আনিছ আহমেদ(শেরপুর )প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ ধান মাড়াইকল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হোসাইন আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।রবিবার ( ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূ ...
সব মন্তব্য
No Comments