স্টাফ রিপোর্টার: বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় বাড়বে বলে উদ্বেগ জানিয়েছে গণতন্ত্রী পার্টি। দলের কেন্দ্রীয় সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক প্রকৌশলী কামরুল আহসান খান পারভেজ শুক্রবার এক যৌথ বিবৃতিতে বিদ্যুতের দাম পুনর্বিবেচনার জোর দাবি জানান।
বিবৃতিতে নেতারা বলেন, ইরান-ইসরাইল-আমেরিকা যুদ্ধ পরিস্থিতিতে যেখানে সাধারণ জনগণের জীবনযাত্রা এমনিতেই দুরূহ, সেখানে বিদ্যুতের মূল্য বৃদ্ধি ‘মরার উপর খাঁড়ার ঘা’-এর মতো। এতে পরিবারের মাসিক খরচ বাড়বে এবং কারখানা, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় বেড়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে।
নেতৃদ্বয় আরও বলেন, বিদ্যুৎচালিত সেচ ও পাম্প ব্যবহারে কৃষকের খরচ বাড়বে। ফলে কিছু কৃষিপণ্যের দাম বাড়বে। ছোট দোকান, ওয়ার্কশপ, মিল-কারখানা ও সেবা খাতের খরচ বেড়ে যাবে। বিভিন্ন প্রতিষ্ঠান খরচ পুষিয়ে নিতে পণ্য ও সেবার মূল্য বাড়াবে। এতে সীমিত আয়ের পরিবারের উপর চাপ বাড়বে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, বিদ্যুতের মূল্য বৃদ্ধি অনেক ক্ষেত্রে সামগ্রিক মুদ্রাস্ফীতি বাড়াতে ভূমিকা রাখতে পারে। ফলে জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে।
সাধারণ জনগণের জীবনযাত্রা সহজ করতে সরকারকে বিদ্যুতের মূল্য পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন গণতন্ত্রী পার্টির শীর্ষ নেতারা।
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
সব মন্তব্য
No Comments