স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, ‘শিশুরাই জাতির ভবিষ্যৎ। তারাই আগামীর বাংলাদেশ, দেশ গড়ার সৈনিক।’
সোমবার, ৬ জুলাই সকালে রাজধানীর তেজগাঁওয়ে শিশু পরিচর্যা ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
পরিদর্শনকালে ডা. জুবাইদা রহমান কেন্দ্রের শিশুদের বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম ঘুরে দেখেন এবং তাদের সঙ্গে সময় কাটান। এ সময় পুনর্বাসন কেন্দ্রের শিশুদের উপস্থাপনা ও পরিবেশনা তাকে মুগ্ধ করেছে বলেও জানান তিনি।
ডা. জুবাইদা রহমান বলেন, ‘শিশুদের সঠিক যত্ন, নিরাপদ পরিবেশ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা গেলে তারাই একদিন দেশকে এগিয়ে নেবে। সরকার ও সমাজের সবাইকে সমন্বিতভাবে শিশুদের কল্যাণে কাজ করতে হবে।’
তিনি শিশুদের সুস্বাস্থ্য, পুষ্টি ও মানসিক বিকাশে আরও জোর দেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, ডা. জুবাইদা রহমান দীর্ঘদিন ধরে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘সুরভী’র মাধ্যমে শিশু, শিক্ষা ও স্বাস্থ্য খাতে কাজ করছেন। এর আগে গত ১৪ মে তিনি রাজধানীর কড়াইল বস্তিতে ‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচির উদ্বোধন করেন।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপা ...
সব মন্তব্য
No Comments