স্টাফ রিপোটার : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন ডিজিটাল নিরাপত্তা একটি বড় চ্যলেঞ্জ । জনসচেতনা তৈরি এবং অপপ্রচার-সন্ত্রাসের মাধ্যমে নিরাপত্তা বিনষ্টকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি শনাক্ত করে তাদের বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে অবহিত করলে আমরা ব্যবস্থা নিতে পারবো । এই ব্যাপারে জেলা প্রশাসকদের সহায়তা দরকার বলে মন্ত্রী উল্লেখ করেন। তিনি দেশের বিভিন্ন এলাকায় অবৈধ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান।
মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের তৃতীয় অধিবেশনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বিষয়ে বক্তৃতা কালে এ আহ্বান জানান।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো: খলিলুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জেলা প্রশাসকগণ তৃণমূলের সাথে সরকারের সেতুবন্ধন হিসেবে কাজ করেন উল্লেখ করে বলেন, তৃণমূল জনগোষ্ঠীর দোরগোড়ায় ৪জি নেটওয়ার্ক সম্প্রসারণসহ ডিজিটাল সংযুক্তি আমরা পৌঁছে দিয়েছি। ডিজিটাল সংযোগের এই সুযোগ কাজে লাগিয়ে মানুষের জীবনমান উন্নয়ন সরকারের লক্ষ্য। তিনি ডাকঘর ডিজিটাইজেশনে গৃহীত উদ্যোগ তুলে ধরে বলেন, দেশের তৃণমূল অঞ্চলে ২৪০টি ডাকঘরের নির্মাণ কাজ চলছে। নির্মাণকাজের গুণগতমান নিশ্চিত করতে ডিসিদের তদারকীর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। অধিবেশনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড: হাসান মাহমুদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলকও বক্তৃতা করেন।
ডেস্ক রিপোর্ট: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের রিয়েলমি সি১০০আই নিয়ে এসেছে, যা এই সেগমেন্টের ব্যাটারি পারফরম্যান্সে নতুন মানদণ্ড নির্ধারণ করেছে। নিরবচ্ছিন্ন ...
ডেস্ক রিপোর্ট: এন্ট্রি-লেভেল সেগমেন্টে ফ্ল্যাগশিপ লুকের নতুন স্মার্টফোন আনছে অপো। শীঘ্রই দেশের বাজারে উন্মোচন হতে যাচ্ছে অপো এ৬সি। অপো জানায়, স্টাইল ও এলিগেন্ট ডিজাইন চাওয়া ব্যবহারকারীদের জন্য ফ্ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : ডিজেল সংকটে যখন দিশেহারা কৃষক, ঠিক তখনই আশার আলো দেখাচ্ছেন কুষ্টিয়ার দৌলতপুরের যুবক মনিরুল ইসলাম। অব্যবহৃত পোড়া মবিল থেকে তিনি উদ্ভাবন করেছেন ডিজেলের বিকল্প জ্বালানি ম্য ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ইলেকট্রিক ভেহিকল (ইভি) মার্কেটের বিভিন্ন ডিজাইনের বাইকগুলো এতদিন মূলত নিত্যদিনের যাতায়াতের বাহন হিসেবেই পরিচিত ছিল। এই পরিবেশবান্ধব যাতায়াতের ধারণায় এবার গতির থ্রিল ...
সব মন্তব্য
No Comments