ডেস্ক রিপোর্ট: বাগেরহাটে বিসিবি মনোনীত কোচ আবু তাহেরের বিরুদ্ধে ঘুস চাওয়ার অভিযোগ করেছেন অনূর্ধ্ব-১৬ ক্রিকেটার মোহাম্মদ নাঈম।
তার দাবি, কোচ দলে সুযোগ দেওয়ার কথা বলে ৩০ হাজার টাকা ঘুস চেয়েছেন তার কাছে। অভিযোগের সত্যতা তদন্তে শনিবার মিরপুরে বিসিবি কার্যালয়ে দুপক্ষের উপস্থিতিতে শুনানি হয়। ঘুস চাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন কোচ তাহের।
কিন্তু বিসিবিতে আসার আগে নাঈমকে ফোন করে কোচ অনুরোধ করেছিলেন ঘুসের বিষয়টি যেন চেপে যাওয়া হয়। তাদের সেই কথোপকথনের রেকর্ড প্রমাণ হিসাবে বোর্ডের কাছে জমা দিয়েছেন নাঈম। বিসিবি পরিচালক ওবেদ নিজাম শুনানি শেষে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এমন কিছু প্রমাণ হলে ছাড় দেওয়া হবে না কোচকে।’
নাঈম বলেন, ‘মিডিয়ায় কোচের বিরুদ্ধে সত্য প্রকাশের পর তিনি কতটা আমাকে দেখভাল করবেন, আপনারাও তা বোঝেন। জেলা দল গঠনের আগে আরও একজনের কাছে ৩০ হাজার টাকা চেয়েছিলেন কোচ। আমি ভেবেছিলাম মজা করছেন। কারণ আমার এত টাকা দেওয়ার অবস্থা নেই, সেটি সবাই জানে। আমি পারফর্ম করার পরও বাদ পড়ায় বুঝতে পারি টাকা দিতে না পারাই আসল কারণ।’
তিনি বলেন, ‘কোচ অনেকের কাছ থেকেই সুযোগ-সুবিধা নিয়েছেন। বোর্ড থেকে কোচকে জিজ্ঞেস করা হয়েছিল ওপেনার হিসাবে কাকে রাখা হয়েছে। কোচ বললেন, উইকেটকিপার রাখা হয়েছে। উইকেটকিপার তো ওপেনার না, চার-পাঁচে ব্যাট করে। কোচ তখন ভ্যাবাচ্যাকা খেয়ে যান।’
ঢাকায় আসার পথেও বাসে এক ব্যক্তি নাঈমকে চড় মেরেছেন। সে কার লোক, বুঝতে পারেননি। গরিব বাবা-মায়ের সমর্থন না থাকার পরও স্বপ্নের পেছনে ছুটতে পালিয়ে ক্রিকেট খেলেন নাঈম। তিনি বলেন, ‘পরিবারের কোনো সমর্থন পাইনি। বাড়ি থেকে পালিয়ে ক্রিকেট ক্যারিয়ার শুরু করি। স্বপ্ন, হয়তো জাতীয় দলে খেলব। আমার পরিশ্রম দেখে অনেকে পাগলও বলে।’ বিসিবি নাঈমকে ক্রিকেট চালিয়ে যাওয়ার জন্য বললেও দলে ফেরানোর ব্যাপারে আশ্বাস দেয়নি।-যুগান্তর
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments