ডেস্ক রিপোর্ট: নোয়াখালীর চাটখিল উপজেলায় টিকটকে ফাঁসির অভিনয় করতে গিয়ে অসাবধানতাবশত গলায় ফাঁস লেগে সানজিদা আক্তার (১১) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সানজিদা আক্তার চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শিবপুর গ্রামের মনজুরুল ইসলামের মেয়ে এবং স্থানীয় আবিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
৭নং ওয়ার্ডের ইউপি সদস্য সাদ্দাম হোসেন বলেন, বিকেলে পরিবারের সবার অজান্তে সানজিদা আলমারির ওপর উঠে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস নেওয়ার টিকটক ভিডিও ধারণ করতে যায়। এ সময় অসাবধানতাবশত পা ফসকে আলমারি থেকে পড়ে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে যায় তার।
তিনি বলেন, পাশের রুমে তার মা ঘুমিয়ে ছিলেন। খাবার পানি নিতে সানজিদার রুমে গেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখেন তার মা। পরে দ্রুত তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সানজিদার মা কোহিনূর বেগম বলেন, আমার মেয়ে আমাকে একটা পান খাওয়ায় এবং নিজেও একটা খায়। আমি অন্য রুমে পান খাওয়ার সময় চোখ বন্ধ হয়ে আসায় শুয়ে পড়ি। পাশের রুমে সানজিদা ছিল। টিকটিক বানাতে গিয়ে অসাবধানতার কারণে গলায় ফাঁস লেগে যায়। পানি আনতে গিয়ে দেখি আমার মেয়ে ঘরের আঁড়ার সঙ্গে ঝুলছে।
তিনি বলেন, সে প্রায় টিকটিক বানাতো। গতকাল বাগানে টিকটক বানাতে যাওয়ায় আমি বকাবকি করেছিলাম। সে কারো কথা শুনতো না। আজ এই টিকটক আমার মেয়ের প্রাণ কেড়ে নিল।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
-আমাদের সময়.কম
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট পাহাড়ধস এবং বন্যায় চট্টগ্রাম, কক্সবাজার, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় গত পাঁচ দিনে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাহাড়ধসে প্রাণ হা ...
সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেট-জকিগঞ্জ সড়কে বেপরোয়া একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার রাতে গোলাপগঞ্জের ...
নড়াইল প্রতিনিধিঃ সামাজিক দায়বদ্ধতা পালনের জায়গা থেকে নড়াইলের স্থানীয় দু’টি পত্রিকা ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজনের মধ্যে ছিল ‘মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিক সমাজের ভূমিকা শ ...
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সব মন্তব্য
No Comments