মাহাবুবুর রহমান : জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন নং-৩৪৫, মহিলা আসন-৪৫-এর শুন্য আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান-এর উপদেষ্টা, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সভাপতি এবং জাতীয় সাংস্কৃতিক পার্টির আহবায়ক শেরীফা কাদের। আজ বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ে যুগ্ম-সচিব মোঃ আবুল কাসেম-এর কাছে মনোনয়ন পত্র দাখিল করেছেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল ইসলাম জহির, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু, যুগ্ম কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আবু তৈয়ব, জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ, জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আল মামুন, মটর শ্রমিক পার্টির সহ সভাপতি কাজী মামুন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য নাহার ইতি।
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের ...
ময়মনসিংহ অফিস: ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি ...
সব মন্তব্য
No Comments