নূর ই আলম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের আন্তঃসেশন ক্রীড়া টুর্নামেন্ট শুরু হয়েছে।
রবিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিভাগের সেমিনার কক্ষে বিভাগের শিক্ষক জনাব মো: উজ্জ্বল হোসেন ও জনাব তন্ময় সাহা জয়ের উপস্থিতিতে দাবা খেলার মধ্যে দিয়ে এই টুর্নামেন্টের যাত্রা শুরু হয়। টুর্নামেন্টটিতে ইনডোর ইভেন্টের মধ্যে রয়েছে দাবা ও ক্যারাম এবং আউটডোরে ব্যাডমিন্টন ও ফুটবল ইভেন্ট রয়েছে।
জার্নালিজম বিভাগের শিক্ষার্থী ফওজিয়া আবিদা বলেন, আমরা ২২-২৩ শিক্ষাবর্ষের সবাই আসার পর আমাদেরকে নিয়ে ডিপার্টমেন্ট এতো ভালো একটা আয়োজন করেছে তাই আমরা সকলেই ডিপার্টমেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমরাও অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত।
টুর্নামেন্টের সমন্বয়ক জনাব মোঃ উজ্জ্বল হোসেন বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতির চর্চাটাও জরুরি। সেই উদ্দেশ্য থেকেই এ আয়োজন। আমাদের বিভাগের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি সৃজনশীল বিভিন্ন কাজে যোগ দেবে, খেলাধুলা ও সংস্কৃতির অঙ্গনে পদচারণা রাখবে, সর্বোপরি যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলবে এমনটাই প্রত্যাশা।
বিভাগীয় সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, খেলাধুলা শরীর ও মনকে উৎফুল্ল করে। বিভাগীয় খেলাধুলা আয়োজনের উদ্দেশ্যই হচ্ছে বিভাগের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শারীরিক সুস্থতা নিশ্চিত করা। একইসাথে বিজয়ের আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়ার এবং পরাজয় মেনে নিয়ে সামনে এগিয়ে চলার মানসিকতা তৈরি করা।
স্টাফ রিপোর্টার: অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপে স্পেনের কাছে ১-০ গোলে হেরে আর্জেন্টিনার বিদায়ের পর ৩৯ বছর বয়সে জাতীয় দল থেকে অব ...
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
সব মন্তব্য
No Comments